News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী সংহতি মেলা—২০২৬
Image

কৈলাসহরে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী সংহতি মেলা—২০২৬

আগরতলা, ১ জানুয়ারি: কৈলাসহরে আশ্রয় সামাজিক সংস্থার উদ্যোগে আগামীকাল থেকে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহ্যবাহী সংহতি মেলা—২০২৬। মেলাটি অনুষ্ঠিত হবে কৈলাসহর বিমানবন্দর সংলগ্ন মাঠে। উল্লেখ্য, প্রতিবছরই মেলাটি ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়।

মেলা শুরুর প্রাক্কালে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মেলার বিস্তারিত কর্মসূচি ও পরিকল্পনার কথা জানান কৈলাসহরের বিধায়ক তথা আশ্রয় সামাজিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি বিরজীৎ সিনহা।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান, সমাজসেবক রুদ্রেন্দু ভট্টাচার্য্য সহ আশ্রয় সংস্থার অন্যান্য সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সংগঠকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের সংহতি মেলায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন স্টল, বিনোদনমূলক আয়োজন ও সামাজিক সচেতনতামূলক কর্মসূচি। মেলাকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়েছে।

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top