News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নতুন বছরের শুরুতেই মর্মান্তিক বাইক দুর্ঘটনা, নিহত এক
Image

নতুন বছরের শুরুতেই মর্মান্তিক বাইক দুর্ঘটনা, নিহত এক

আগরতলা, ১ জানুয়ারি : নতুন বছরের শুরুতেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সুমন দে নামে এক যুবক। ঘটনাটি ঘটে কৈলাসহর সেন্ট্রাল রোড এলাকায়। এই দুর্ঘটনার খবরে গোটা এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে সুমন দে নিজের বাইক নিয়ে সেন্ট্রাল রোড দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। পথচারীরা ও স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে কৈলাসহর জেলা হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ বাইকটি পরীক্ষা করছে এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করছে।

নতুন বছরের শুরুতেই এই মর্মান্তিক দুর্ঘটনা ফের সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সংশ্লিষ্ট এলাকায় আরও সতর্কতামূলক ব্যবস্থা ও ট্রাফিক নিয়ন্ত্রণ জোরদার করা হোক।

Releated Posts

উৎসবের আবহে শুরু ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন

আগরতলা, ১৩ জুন : প্রায় ১২৫ বছরের ঐতিহ্য বহনকারী ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন শনিবার সকাল ৯টা থেকে শুরু…

ByByReshmi Debnath Jun 13, 2026

মাটি ধসে দুই যুবকের মৃত্যু, দুর্যোগ মোকাবিলা দলের ভূমিকা নিয়ে প্রশ্ন

তেলিয়ামুড়া, ১৩ জুন: খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট মুসলিম বস্তি এলাকায় মাটি ধসের ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

ইসরো অর্থায়িত গবেষণা প্রকল্প পেলেন ত্রিপুরার যুব বিজ্ঞানী, গর্বিত বিলোনিয়া

আগরতলা, ১৩ জুন : ত্রিপুরার দক্ষিণ জেলার ছোট্ট শহর বিলোনিয়ার সন্তান ড. সৌরভ পাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

পানীয় জলের সংকটে কাঞ্চনমালা মুসলিম পাড়া, পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ

আগরতলা, ১৩ জুন : পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়া এলাকার…

ByByTaniya Chakraborty Jun 13, 2026
Scroll to Top