News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে প্রচারে মধুপুরে সিপিএমের সভা
Image

কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে প্রচারে মধুপুরে সিপিএমের সভা

CPIMনিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ৯ ডিসেম্বর৷৷ সোমবার বিকেল সাড়ে তিনটায় দক্ষিণ মধুপুর পঞ্চায়েতস্থিত নোয়াবাড়িতে কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে সিপিআইএম’র জনসভা করা হয়৷ এই সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সিপিআইএম’র নেতা তরণী দেববর্মা৷ এছাড়া সভায় প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চড়িলাম বিধানসভার কেন্দ্রের বিধায়ক কেশব দেববর্মা৷ কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নারায়ণ চৌধুরী ও জেলা কমিটির সদস্য প্রদেশ রায়৷ বিশালগড় মহকুমার কমিটির সদস্যা ছায়া সরকার৷ সিপিআইএম মধুপুর অঞ্চল ক মিটির সম্পাদক হরিশঙ্কর দেবনাথ সহ আরো অন্যান্য নেতৃত্বরা৷ সভায় আলোচনা করতে গিয়ে বিভিন্ন  বক্তারা রাজ্যের উন্নয়নের বামফ্রন্ট সরকারের ভূমিকা৷ অন্য কোনো রাজ্যের সঙ্গে তুলনা করা যায় না৷ রাজ্যে বামফ্রন্ট পরিচালিত সরকার গ্রামে গঞ্জে উন্নয়নের বার্তা পৌঁছে দিচ্ছে৷ গরিব ও মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছে রাজ্য  সরকার৷ কেন্দ্রের   মোদি সরকারের সমালোচনা করে বলেন কেন্দ্রীয় সরকার ডিজিটাল ইন্ডিয়া নিয়ে ভাবছে৷ অথচ এই দেশের জনগণ না খেয়ে মরছে৷ কৃষকরা আত্মহত্যা করছে৷ আর আমাদের দেশের প্রধানমন্ত্রী ডিজিটাল ইন্ডিয়া নিয়ে আছে৷ কালোধন উদ্ধারের নাম করে দেশের জনগণের সাথে প্রতারণা করছে৷ রাজ্যের বামফ্রন্ট সরকারের উন্নয়নকে স্বচ্ছ করার জন্য৷ কেন্দ্রীয় সরকার বিভিন্ন ধরনের ছলচাতুরি করেছে৷ রেগার কাজের টাকা নিয়ে দুর্নীতি করছে৷ যাতে করে রাজ্যের বামফ্রন্ট সরকারকে উন্নয়নমুখী হতে না পারে৷ এই  সভায় লোকসংখ্যা ২৩০ থেকে ২৫০ জনের সমাগম হয়েছিল৷ যদিও এদের মধ্যে ট্রাইবেল শ্রেণীর লোক সংখ্যা ছিল সবচেয়ে বেশি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top