News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বর্ষবরণের রাতে বাইক–গাড়ির সংঘর্ষ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন যুবক
Image

বর্ষবরণের রাতে বাইক–গাড়ির সংঘর্ষ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন যুবক

আগরতলা, ১ জানুয়ারি: বর্ষবরণের রাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবক বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আহত যুবকের নাম সাগর সরকার। তিনি বিশ্রামগঞ্জ বড়জলা এলাকার বাসিন্দা।
জানা গেছে, বর্ষবরণের রাতে বিশালগড় বাইপাস সড়কের উত্তর রাউৎখলা ট্রাইজংশনে একটি গাড়ির সঙ্গে সাগর সরকারের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় তিনি গুরুতর আহত হন।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে আগরতলার জিবি হাসপাতালে রেফার করেন।

বর্তমানে জিবি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন সাগর সরকার। বছরের শুরুতেই যান দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। নতুন বছরে সড়ক দুর্ঘটনা এড়াতে যান চালকদের আরো সচেতন হওয়ার আহবান জানিয়েছেন সচেতন নাগরিকরা।

Releated Posts

রেগার কাজে যোগ দিতে গিয়ে শ্রমিকের মৃত্যু, হিট স্ট্রোকের আশঙ্কা

আগরতলা, ৬ জুন: রেগার কাজ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে এক শ্রমিক। পরবর্তী সময়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 6, 2026

খোয়াইয়ে এনডিপিএস মামলায় অভিযুক্তকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

আগরতলা, ৬ জুন : এনডিপিএস আইনের একটি মামলায় খোয়াই জেলার বিশেষ আদালত এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড…

ByByTaniya Chakraborty Jun 6, 2026

শিশুশ্রম রুখতে তৎপর প্রশাসন: আগরতলার বিভিন্ন দোকানে শ্রম দপ্তরের আকস্মিক অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুন: রাজ্যে শিশুশ্রম বন্ধ করতে এবং নাবালক-নাবালিকাদের অধিকার রক্ষায় কঠোর অবস্থান নিল রাজ্য শ্রম…

ByByReshmi Debnath Jun 5, 2026

পাঁচ দেশের সফরে বিদেশেও আলোচনায় ছিল বাংলা: প্রধানমন্ত্রী মোদি

সুরাট, ৫ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার বলেছেন, তাঁর সাম্প্রতিক পাঁচ দেশের বিদেশ সফরের সময় পশ্চিমবঙ্গ নিয়ে…

ByBySandeep Biswas Jun 5, 2026
Scroll to Top