News Flash

Image

চুরি যাওয়া স্কুটি ও বাইক উদ্ধার, ধৃত ১

আগরতলা, ১৭ জানুয়ারি : পুলিশি অভিযানে চুরি যাওয়া দুটি স্কুটি ও বাইক উদ্ধার করতে সক্ষম হয়েছে আমতলী থানার পুলিশ। সাথে এক যুবককে আটক করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গত ১১ জানুয়ারি হাঁপানিয়া মেলা প্রাঙ্গণের সামনে স্কুটি চুরি যাওয়া অভিযোগ থানায় দায়ের করেছেন সুকান্ত পাল। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ঘটনার তদন্তে নেমেছে। শহরের বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। সিসিটিভি ফুটেজের চোরের হদিশ পাওয়া যায়। গতকাল সন্ধ্যায় অশ্বিনি মার্কেট এলাকায় কমল দেবের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। ওই অভিযানে চুরি যাওয়া স্কুটি উদ্ধার করে। পাশাপাশি নম্বরবিহীন আরও একটি স্কুটি ও বাইক বাজেয়াপ্ত করে। বাজেয়াপ্ত স্কুটি ও বাইকের মালিকের সন্ধান পেতে পুলিশ অভিযানে নেমেছে।

এই বিষয়ে বিস্তারিত জানিয়ে এসডিপিও পারমিতা পান্ডে বলেন, ধৃত ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

Releated Posts

রাজ্য সরকার আগরতলা শহরকে অত্যাধুনিক শহর হিসাবে গড়ে তোলার পাশাপাশি তার সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যকে রক্ষা করার কাজও করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই: আধুনিক শহর ও আধুনিক গ্রাম গড়ার মধ্য দিয়েই গড়ে তোলা হবে এক উন্নত…

ByByReshmi Debnath Jul 23, 2026

কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে বৈঠকে ত্রিপুরার পর্যটন ও ঐতিহ্য সংরক্ষণে একাধিক দাবি তুললেন সাংসদ বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২৩ জুলাই: ত্রিপুরার পর্যটন অবকাঠামোর উন্নয়ন, ঐতিহাসিক ও ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণ এবং সাংস্কৃতিক পর্যটনের প্রসারে একাধিক গুরুত্বপূর্ণ…

ByByReshmi Debnath Jul 23, 2026

নীট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে কংগ্রেস : সুশান্ত

আগরতলা, ২৩ জুলাই: নীট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশজুড়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। পাশাপাশি, এই…

ByByTaniya Chakraborty Jul 23, 2026

ধলাই জেলার উন্নয়নের রূপরেখা নির্ধারণে প্রথম প্রশাসনিক বৈঠকে অভিভাবক মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ২৩ জুলাই: ধলাই জেলার অভিভাবক মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম প্রশাসনিক বৈঠকে সভাপতিত্ব করলেন রাজ্যের কৃষি…

ByByTaniya Chakraborty Jul 23, 2026
Scroll to Top