News Flash

  • Home
  • Uncategorized
  • কেমন আছে রাজ্যবাসী ঃ গুঞ্জন
Image

কেমন আছে রাজ্যবাসী ঃ গুঞ্জন

সায়ন্তক চৌধুরী
ছোট রাজ্য ত্রিপুরা৷ কিন্তু, গুরুত্বের দিক থেকে কম নয়৷ ১৮ এর বিধানসভা নির্বাচনে আবার নতুন করে তাই বোঝা গেল৷ কেন্দ্রের বিজেপি সরকার ত্রিপুরা রাজ্য দখল করার জন্য হামলে পড়েছিল৷ কেননা, সিপিএম যে তাদের জাতশত্রু৷ তাইতো রাজ্যটাকে বাম বলয় থেকে উদ্ধারের মহানব্রত নিয়াছিল৷ অস্বীকার করা যাবে না যে, দেশের মধ্যে এক নম্বরের ধনী দল হিসেবে চিহ্ণিত বিজেপি৷ ১৮ এর নির্বাচনে টাকা খরচে তারা কার্পণ্য করেনি৷ গৌরী সেনের মত দুহাতে দেদার টাকা খরচ করেছেন৷ সেই তুলনায় ক্ষমতাসীন বামফ্রন্ট সরকার ছিল আর্থিক ভাবে দুর্বল৷ নির্বাচনি প্রচারে অর্থ খরচে কোনও কার্পণ্য করেনি বিজেপি৷ অসহায়ের মত দেখেছে সিপিএম৷ এবার ১৮ এর নির্বাচনে ক্ষমতা থেকে দূরে ছিটকে পড়লো সিপিএম তথা বামফ্রন্ট৷ তারপর?
রাজ্যে ক্ষমতায় প্রতিষ্ঠিত হল বিজেপি৷ রাজ্য জুড়ে গেরুয়ার ছড়াছড়ি৷ একমাস আট দিন হল বিজেপি সরকারের বয়স৷ এই অল্প বয়সে বিজেপি সরকারের গতিবিধি নিয়ে কোনও বিচার বিশ্লেষণে যাওয়া যে অবর্ণণীয় কাজ হবে তা বলাই বাহুল্য৷ কিন্তু গুজবে রাজ্যবাসী কে কি বলছে তাতো শোনা যেতে পারে৷ জনগণ তাদের মতামত ব্যক্ত করতেই পারে৷ এমন হক্ তাদের রযেছে৷ তাইতো রাজ্যের বৈশাখী হাওয়ায় এখন কান পাতলে শোনা যায় নানা কথা৷ অনেকের মতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী ও নেতারা বর্তমানে ভাষণের পর্যায়ে রয়েছেন৷ সেই সাথে তারা ভাসছেন অভিনন্দনের জোয়ারে৷ ভাষণে বিজেপি সরকার অনেক কিছু বলছেন৷ লোকে হাততালি দিচ্ছেন৷ কিন্তু তারপর? শোনা যাচ্ছে অনেক গুঞ্জন৷ বিজেপি সরকার অভিনন্দনের জোয়ারে ভাসছে বলে যাদের অভিমত তারা কিন্তু এমনও বলেছেন যে, বিজেপি সরকার শুধু রাজ্য জুড়ে ‘হেন করেঙ্গা তেন করেঙ্গা’ ভাব দেখাচ্ছেন৷ নেতা মন্ত্রীরা ভাষণে হাততালি কুড়োচ্ছেন৷ এখনো কোনও সুষ্ঠু কাজের দিশা খঁুজে পাওয়া যাচ্ছে না৷ সরকার পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন পঞ্চায়েত, ভিলেজ কাউন্সিল, পুর পরিষদ ও পুর নিগমের কাজে গতি আনার কোনও তৎপরতা আজও নেই৷ বিভিন্ন সরকারী দপ্তর এখনোও ঝিমিয়ে আছে৷ তবে, বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সাথে সংশ্লিষ্ট মন্ত্রী বৈঠক করছে৷ বিভিন্ন নির্দেশ দিচ্ছেন৷ কিন্তু, সরকারী কর্মীদের মাঝে সেই নির্দেশ পালনে এখনো তেমন আন্তরিকতা দেখা যাচ্ছে না৷ এখনো যেন রাজ্যজুড়ে সেই বাম সংসৃকতির হেলদোল দেখা যাচ্ছে৷ তাই তো সেই একাংশ রাজ্যবাসীর অভিমত হল যে, বিজেপি সরকার এখনো শুধু প্রচারে মত্ত৷
আবার অন্য অংশের মানুষ বিজেপি সরকারের উপর আস্থা রাখছেন৷ তাদের অভিমত হলো যে, বিজেপি সবেমাত্র ক্ষমতায় বসেছে৷ সরকারের তরুণ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের উন্নয়নের রূপরেখা রাজ্যবাসীর সামনে তুলে ধরছেন৷ এনিয়ে তিনি কেন্দ্রীয় সরকারের সাথেও যোগাযোগ রাখছেন৷ তাদের মতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জনতার সাথে মিশতে জানেন৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের মত তিনি মুখ গোমড়া করে থাকেন না৷ তাঁর এমন হাসিখুশি স্বভাবটা রাজ্যের একাংশ মানুষের কাছে আকর্ষণীয় বলে অনেকে মনে করেন৷ এভাবে রাজ্য জুড়ে অনেক গুঞ্জনের ডাল পালা বিস্তার হচ্ছে৷ অনেকের কাছে নতুন মুখ্যমন্ত্রী যেন কল্পতরু৷ আবার অনেকে নতুন মুখ্যমন্ত্রীকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন৷ এভাবে নতুন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে নিয়ে রাজ্যবাসীর মিশ্র প্রতিক্রিয়া শোনা যাচ্ছে৷ তবে এটা সত্য যে, নতুন বিজেপি সরকার খুব দ্রুততার সাথে রাজ্যবাসীর স্বার্থে কাজে ঝাঁপিয়ে পড়েছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নিজেই বলেছেন যে, তাঁর সরকারের একশ দিন অতিবাহিত হবার পর বিজেপি সরকার সমালোচনায় পর্য্যায়ে পড়বে৷ এবং তখন থেকে বিজেপি সরকারের সমালোচনা করলে তিনি তা হৃষ্ট চিত্তে মেনে নেবেন৷ সুতরাং অপেক্ষা একশ দিনের৷ বিজেপি সরকারের একশন দিনের কাজের খতিয়ান তুলে ধরা হবে৷ এখন কেবল অপেক্ষায় দিনের৷ তারপর বিজেপি সরকারের একশ দিনের কাজের খাতিয়ানে তুলে ধরা হবে৷ এখন কেবল অপেক্ষার পালা৷ ততদিন গুঞ্জনে কান পাতা ছাড়া আর উপায় কী?

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top