নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ ত্রিপুরায় আবার জনসম্পর্ক অভিযান শুরু করলো বিজেপি৷ রবিবার পয়লা বৈশাখের সন্ধ্যা থেকে এই জনসম্পর্ক অভিযান শুরু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা প্রদেশ বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব৷ নির্বাচন ঘোষণার পর থেকে রাজ্য বিজেপি
নির্বাচনী কর্মসূচির কারণে জনসম্পর্ক অভিযান সাময়িক স্থগিত রাখা হয়েছিল৷ নির্বাচনের পর বিজেপি নিরঙ্কুশ সংক্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে৷ সরকার গঠনের মাসাধিকাল অতিক্রান্ত হওয়ার পর পুনরায় জনসম্পর্ক অভিযান শুরু করেছে৷ এখনও বিজেপির জনসম্পর্ক অভিযানের নেতৃত্ব করছেন মুখ্যমন্ত্রী নিজেই৷ মুখ্যমন্ত্রী তথা বিজেপির প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব রবিবার পয়লা বৈশাখ সন্ধ্যা তেকে তাঁর জনসম্পর্ক অভিযান শুরু করেন৷ তিনি তাঁর নির্বাচনী ক্ষেত্র বনমালীপুর দিয়েই জনসম্পর্ক অভিযানের শুরুয়াত করেন৷ এই পর্যায়ে জনসম্পর্ক অভিযান সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে কেন্দ্র ও রাজ্যের সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কর্মসূচিকে৷

রাজ্যে জনসম্পর্ক অভিযান পুনরায় শুরু করছে বিজেপি
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















