News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালিকা সুকলছাত্রীকে তুলে নিয়ে ধর্মনগর জেল কোয়ার্টারে গণধর্ষণ, গ্রেপ্তার পাঁচ
Image

নাবালিকা সুকলছাত্রীকে তুলে নিয়ে ধর্মনগর জেল কোয়ার্টারে গণধর্ষণ, গ্রেপ্তার পাঁচ

নিজস্ব প্রতিনিধি, প্রতিনিধি, ১৬ এপ্রিল৷৷ কারাগারের জনৈক কর্মচারীর সরকারি আবাস থেকে উদ্ধার হয়েছে অপহৃতা নাবালিকা৷ ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷ ধর্মনগর থানার পুলিশ ঘটনার বিবরণ দিতে গিয়ে জানিয়েছে, সম্প্রতি ধর্মনগর হরের ১৬ বছরের এক নাবালিকাকে অপহরণ করা হয়েছিল৷ পুলিশ অপহৃত এবং সন্দিগ্দ অপহরনকারীদের কোনও সন্ধান পাচ্ছিল না গত কয়েকদিন ধরে৷ অভিযোগ রয়েছে ঐ নাবালিকাকে গণধর্ষণ করা হয়েছে৷
অবশেষে গোপন সূত্রে খবর আসে, ধর্মনগর কারা অভ্যন্তরে সংশ্লিষ্ট কর্মীদের আবাসিক এলাকায় অপহৃতা নাবালিকাকে লুকিয়ে রাখা হয়েছে৷ এরপরেই পুলিশ ভোর রাতে কারাগারের আবাসিক এলাকার ভিতরে প্রবেশ করে এলাকাকে ঘিরে তল্লাশিষ অভিযান শুরু করে৷ পুলিশ জানিয়েছেষ কারাগারের মহিলা কর্মী সুমিতা দেববর্মার আবাস থেকে ওই নাবালিকাকে উদ্ধার করা হয়েছে৷ একই সঙ্গে এই অপহরণ কান্ডের সঙ্গে যুক্ত সন্দেহে পাঁচজনকে গ্রেফতারও করা হয়েছে৷ ধৃত এই পাঁচজনের মধ্যে বেশ কয়েকজন নাবালক রয়েছে বলে পুলিশ জানিয়েছে৷ তারপর সকলকে থানায় নিয়ে আসা হয়েছে৷ কারাকর্মী সুপিতা দেববর্মাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ এখনও তাকে গ্রেফতার না করা হলেও পুলিশ এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে বলে জানা গেছে৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top