News Flash

  • Home
  • Uncategorized
  • ডুডুর গোলেই সুপার কাপের ফাইনালে ইষ্টবেঙ্গল
Image

ডুডুর গোলেই সুপার কাপের ফাইনালে ইষ্টবেঙ্গল

ভুবনেশ্বর, ১৬ এপ্রিল (হি.স.) : সেমিফাইনালে ডুডুর একমাত্র গোলেই সুপার কাপের ফাইনালে উঠল ইষ্টবেঙ্গল। সোমবার ভুবনেশ্বরে গোয়াকে হারিয়ে ফাইনালে উঠে লাল-হলুদ শিবির। ইস্টবেঙ্গল ক্লাবের প্রতি ডুডুর অসন্তোষ সকলেরই জানা। সেই ডুডুই সুপার কাপের সেমিফাইনালে ত্রাতা হয়ে উঠলেন। আইজল ম্যাচের পর কলিঙ্গ স্টেডিয়ামে ৭৭ মিনিটে তাঁর জয়সূচক গোলেই সুপার কাপে ফাইনালে পৌঁছে যায় লাল-হলুদ ব্রিগেড।
জামশেদপুর এফ সির সঙ্গে কোয়ার্টার ফাইনাল ম্যাচে এফ সি গোয়ার তিন গুরুত্বপূর্ণ ফুটবলার লাল কার্ড দেখেছিল। এদিন সেই তিন ফুটবলারকে ছাড়াই মাঠে নামতে হয়েছিল গোয়াকে। ম্যাচের শুরু থেকেই ইস্টবেঙ্গলের প্রাধান্য ছিল। একাধিক গোলের সুযোগও তৈরি করেছিল। ম্যাচের ৩ মিনিটেই সামাদ আলি মল্লিকের দুরপাল্লার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ১৯ মিনিটে আল আমনা সহজ সুযোগ নষ্ট করেন। দু-মিনিট পর আবার সহজ সুযোগ নষ্ট ডুডুর। প্রথমার্ধে ম্যাচের ফল থাকে গোলশূন্য।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ইস্টবেঙ্গল। প্রতি আক্রমণে উঠে এসে এফ সি গোয়াও বেশ কয়েকবার হানা দিয়ে যায় লাল-হলুদ রক্ষণে। ৫৮ মিনিটে কাটসুমিও সহজ সুযোগ নষ্ট করেন। অবশেষে লাল-হলুদের রক্ষাকর্তা হয়ে দাঁড়ান ডুডু। ৭৯ মিনিটে কাটসুমির সেন্টার থেকে দলের হয়ে জয়সূচক গোল করেন ডুডু।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top