News Flash

  • Home
  • Uncategorized
  • দলিত প্রসঙ্গে ফের সরব বসপা নেত্রী মায়াবতী
Image

দলিত প্রসঙ্গে ফের সরব বসপা নেত্রী মায়াবতী

লখনউ, ১৪ এপ্রিল (হি.স.) : দলিত প্রসঙ্গ তুলে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরুদ্ধে তোপ দাগলেন বহুজন সমাজ পার্টি নেত্রী তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী। শনিবার তিনি জানিয়েছেন, আমি মোদীজি এবং তার সরকারকে বলতে চাই বাবা সাহেবের জীবন সম্পর্কিত স্থানে শ্রদ্ধাঞ্জলি দিয়ে এবং তাঁর নামে কোনও প্রকল্প উদ্বোধন করলেই দলিতদের উন্নয়ন হবে না।

বহুজন সমাজ পার্টির ভোটব্যাঙ্ক হচ্ছে দেশের দলিত সম্প্রদায় মানুষ। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে এই দলিত ভোটব্যাঙ্ককে নিজেদের দিকে ধরে রাখতে চাইছে মায়াবতী। আর তাই দলিত প্রসঙ্গে বারবার সরব হতে দেখা যাচ্ছে মায়াবতীকে।

প্রসঙ্গত, শুক্রবার দিল্লিতে ন্যাশনাল আম্বেদকর মেমোরিয়ালের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মোদী। অন্যদিকে ২০২০ সালের মধ্যে মহারাষ্ট্রের দাদরে বিশাল ড. আম্বেদকরের মূর্তি বসানোর কাজ সম্পূর্ণ হবে। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, ড. আম্বেদকরের আদর্শে সবকা সাথ সবকা বিকাশের মাধ্যমে তার সরকার উন্নয়ন করে চলেছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top