News Flash

  • Home
  • Uncategorized
  • বক্সিংয়ে সোনা জিতলেন গৌরব সোলাঙ্কি
Image

বক্সিংয়ে সোনা জিতলেন গৌরব সোলাঙ্কি

গোল্ড কোস্ট, ১৪ এপ্রিল (হি.স.) : বক্সিংয়ে পুরুষদের ৫২ কিলোগ্রাম বিভাগে সোনা জিতলেন গৌরব সোলাঙ্কি। ফাইনালে উত্তর আয়ারল্যান্ডের ব্রেন্ডেন ইরভাইনকে হারিয়ে সোনা জিতলেন বছর ২২-এর এই ভারতীয় বক্সার। অন্যদিকে ৬০ কিলোগ্রাম বিভাগে ফাইনালে হেরে গিয়ে রুপো পেলেন মণীষ কৌশিক এবং ৪৬-৪৯ কিলোগ্রাম বিভাগে রুপো পেলেন অমিত পাঙ্গল।
তিন রাউন্ডের এই খেলায় প্রথম দুইটি রাউন্ড সহজ ভাবে জিতলেও। তিন নম্বর রাউন্ডে বেশ বেগ পেতে হয় গৌরব সোলাঙ্কিকে। কিন্তু প্রথম দুই রাউন্ড জিতে যাওয়ার ফলে ফাইনাল জিতে যান গৌরব সোলাঙ্কি। কিন্তু জুরিদের থেকে সমান স্কোর পাননি গৌরব সোলাঙ্কি। ২৯-২৮, ৩০-২৫, ২৯-২৮, ২৮-২৯, ২৯-২৮ স্কোর করেন তিনি। ফাইনালে নিজের জয়ের প্রসঙ্গে গৌরব সোলাঙ্কি জানিয়েছেন, এই জয় আমি আমার মাকে উৎসর্গ করছি। কিন্তু ২০২০-তে টোকিও অলিম্পকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে চাই। এবং সেখানে ভারতকে গর্বিত করতে চাই।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top