News Flash

  • Home
  • Uncategorized
  • স্বাগত ১৪২৫, প্রত্যেক বাঙালিকে পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
Image

স্বাগত ১৪২৫, প্রত্যেক বাঙালিকে পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি ও কলকাতা, ১৪ এপ্রিল (হি.স.): বিদায় ১৪২৪| স্বাগত ১৪২৫| চৈত্রের বিদায় বেলায় বাংলার প্রতিটি ঘরে ঘরে বেজে উঠেছে আগমণির সুর| রাত পোহালেই বাংলা নববর্ষ| পয়লা বৈশাখের প্রাক্কালে প্রত্যেক বাঙালিকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| শুক্রবার সন্ধ্যা ৬.৫৫ মিনিট নাগাদ বাংলায় টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘প্রত্যেক বাঙালিকে পয়লা বৈশাখের শুভেচ্ছা| এই নববর্ষ যেন প্রত্যেকের জীবনে শান্তি, সমৃদ্ধি ও সুখ নিয়ে আসে| শুভ নববর্ষ|’
পাশাপাশি বৈশাখির শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী আরও লিখেছেন, ‘সমস্ত দেশবাসীকে বৈশাখির শুভেচ্ছা| এই উত্সব প্রত্যেকের জীবনে আনন্দ বয়ে নিয়ে আসুক| কঠোর পরিশ্রমী কৃষকদের প্রতি আমরা কৃতজ্ঞ, অন্ন সংস্থানের জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছেন তাঁরা|’
পয়লা বৈশাখের প্রাক্কালে শুক্রবার থেকেই আনন্দে মাতোয়ারা গোটা বাঙালি সমাজ| রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে চড়ক মেলা| আর এ সবের সঙ্গে যুক্ত হয়েছে বাঙালির ভুরিভোজের জমজমাট আয়োজন| সবমিলিয়ে নববর্ষ উপলক্ষ্যে আড়ম্বরে কোনও কমতি নেই গোটা বাংলায়|

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top