News Flash

  • Home
  • Uncategorized
  • জনগণের ঐক্য দিয়ে গড়া হবে তৃতীয় ফ্রন্ট : কে চন্দ্রশেখর রাও
Image

জনগণের ঐক্য দিয়ে গড়া হবে তৃতীয় ফ্রন্ট : কে চন্দ্রশেখর রাও

বেঙ্গালুরু, ১৩ এপ্রিল (হি.স.): তৃতীয়ফ্রন্ট গড়ার দাবিতে ফের সরব হলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। শুক্রবার বেঙ্গালুরুতে জনতা দল সেকুলারের সুপ্রিমো তথা প্রাক্তন প্রধানমন্ত্রী দেবে গৌড়ার সঙ্গে বৈঠক করতে এসেছিলেন কে চন্দ্রশেখর রাও। বৈঠকের পরে কংগ্রেস-বিজেপির বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও স্পষ্ট জানিয়েছেন, ‘বিগত ৬৫ বছর ধরে কংগ্রেস এবং বিজেপি ভারতকে শাসন করেছে। কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যেতে তারা ব্যর্থ হয়েছে।’
অন্যদিকে তৃতীয়ফ্রন্টের প্রসঙ্গ তুলে তিনি জানিয়ে দেন, ‘এটি (তৃতীয়ফ্রন্ট) কোনও নির্বোধ রাজনৈতিক জোট নয়। ভারতীয় জনগণের ঐক্যের মধ্যে দিয়ে এই জোটটি গড়ে তোলা হবে। ২০১৯ সালের আগে কৃষকদের জন্য বড় ধরণের সমাধান সূচী নিয়ে আসব।’ এদিন তিনি বলেন জনগণের জন্যই এই তৃতীয় ফ্রন্টের ভাবনা তিনি ভেবেছেন।
প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপি এবং কংগ্রেস বিরোধী আঞ্চলিক রাজনৈতিক দলগুলিকে একত্রিত করে তৃতীয় ফ্রন্ট বা ফেডারেল ফ্রন্ট গড়ার জন্য উদ্যোগ নিয়েছেন কে চন্দ্রশেখর রাও। সেই জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তিনি দেখা করেন। কর্ণাটকে বিধানসভা নির্বাচনেড় আগে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের জনতা দল সেকুলার নেতার সঙ্গে বৈঠকে এক নতুন মাত্রা যোগ হল।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top