News Flash

  • Home
  • Uncategorized
  • বিজু উৎসবের ব্যাপক প্রস্ততি, আসছেন কেন্দ্রীয় মন্ত্রী
Image

বিজু উৎসবের ব্যাপক প্রস্ততি, আসছেন কেন্দ্রীয় মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল৷৷ শুক্রবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় উপজাতি কল্যাণমন্ত্রী জুয়েল ওরাং৷ তিনি রাজ্যর চাকমা জনজাতি গোষ্ঠীর বিজু উৎসবে যোগ দেবেন৷ বিজেপি’র রাজ্য সদর দফতর সূত্রে জানা গেছে, রাজ্যের জনজাতি গোষ্ঠী চাকমা সম্প্রদায়ের বিচারচরিত উৎসব বিজুতে যোগ দিতে কেন্দ্রীয় উপজাতি কল্যাণ মন্ত্রী জুয়েল ওরাং রাজ্য আসছেন৷ কেন্দ্রীয় মন্ত্রী চাকমা অধ্যুষিত এলাকাগুলিতে যাবেন৷ যদিও অন্য কোনও সরকারি কর্মসূচিতে তাঁর যোগ দেওয়ার কথা নেই৷ কেন্দ্রীয় উপজাতি কল্যাণমন্ত্রী রাজ্যের চাকমা সম্প্রদায়ের নেতাদের সঙ্গেও একদফা বৈঠক করবেন৷ রাজ্যের জনজাতি নেতাদের সঙ্গে তাঁর একদফা বৈঠক হবে বলেও পার্টি সূত্রে জানা গেছে৷ রাজ্যের ১৯টি জনজাতি সম্প্রদায়ের মধ্যে চাকমা একটি৷ চাকমারা ত্রিপুরার, বাংলাদেশের চট্টগ্রাত্বেমর পার্বত্য অঞ্চল, খুব কম সংখ্যায় মিজোরামের কয়েকটি এলাকা এবং অরুণাচলের কিছু অংশে বসবাস রয়েছে৷ তবে ত্রিপুরা এবং বাংলাদেশের চট্টগ্রাম পার্বত্য এলাকাতেই তাদের সংখ্যা সবচেয়ে বেশি৷ চাকমারা মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী৷ বাংলা মাসের চৈত্র সংক্রান্ত অর্থাৎ বছরের শেষ দিনটিতে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তাঁরা রিজু উৎসব পালন করেন৷ দিনটিতে চাকমারা তাঁদের সাধ্যমতো গরিব অংশের জনগণকে সাম্প্রদায়িক ভেদাভেদকে উপরে উঠে ভোজনের আমন্ত্রণ জানান৷ বিভিন্ন দিক থেকে এই দিনটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top