News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে স্থাপন হচ্ছে ট্রিপল আই টি, চলতি শিক্ষাবর্ষেই পঠন পাঠন শুরু
Image

রাজ্যে স্থাপন হচ্ছে ট্রিপল আই টি, চলতি শিক্ষাবর্ষেই পঠন পাঠন শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল৷৷ দীর্ঘদিন ধরে কেন্দ্র রাজ্য টানাপোড়েন পর রাজ্যে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি স্থাপন হতে চলেছে৷ পরিকাঠামো তৈরি না হলেও রাজ্য সরকার আগামী শিক্ষাবর্ষ থেকেই ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেকনোলজি চত্বরে সংশ্লিষ্ট বিষয়ে পঠন পাঠন শুরু করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷
রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সংশ্লিষ্ট বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে৷ রাজ্য মন্ত্রী সভার বৈঠকের পর রাজ্যের শিক্ষা ও আইন মন্ত্রী রতন লাল নাথ সাংবাদিকদের জানিয়েছেন, আইআইআইটি গঠনের জন্য কেন্দ্রীয় সরকার ২০১২ সালে অনুমোদন দিয়েছিল৷ দেশের গুরুত্বপূর্ণ রাজ্যগুলিতে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে৷ কিন্তু পূর্বতন সরকার এবিষয়টিতে কোন গুরুত্বই দেয়নি৷
তিনি বলেন, সবচেয়ে বড় বিষয় হল কেন্দ্রীয় অনুমোদন স্বত্বেও রাজ্যের স্বার্থকে জলাঞ্জলি দিয়েছে তৎকালীন সরকার৷ কিন্তু বর্তমান সরকার বিষয়টিকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করে৷ কারণ এই বিষয়টিতে কর্মসংস্থানের বিস্তর সুযোগ সৃষ্টি হবে৷
মন্ত্রী রতন লাল নাথ বলেন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপে অর্থাৎ পিপিপি মডেলে রাজ্যে এই প্রতিষ্ঠানটি গড়ে উঠছে৷ এজন্য রাজ্য সরকার বোধজংনগরে ৫২ একর জমি সংস্থান করে দিয়েছে৷ তবে পরিকাঠামো গড়ে উঠতে কিছুটা সময় লাগবে৷ কিন্তু সরকার আর সময় নষ্ট করতে চায় না৷ তাই আগামী ২০১৮-১৯ শিক্ষা বর্ষে এনআইটি চত্বরে ট্রিপল আইটির যাবতীয় কর্মকাণ্ড শুরু হয়ে যাবে৷ পরে ভবন নির্মানের পর তা বোধজংনগরে স্থানান্তরিত করা হবে৷
তিনি জানান, বোধজংনগরে ৫২০৮ একর জমিতে পিপিপি মডেলের এই ট্রিপল আই টি স্থাপন করা হবে৷ এতে মোট ব্যয় হবে ১২৮ কোটি টাকা৷ এরমধ্যে কেন্দ্র সরকার দেবে ৭৩ কোটি ৬০ লক্ষ টাকা৷ রাজ্য সরকার দেবে ৪৪ কোটি ৮০ লক্ষ টাকা৷ প্রাইভেট সংস্থা থেকে শেয়ার হিসাবে পাওয়ার কথা ৯ কোটি ৬০ লক্ষ টাকা৷ এরমধ্যে ও এন জি সি দিয়েছে ২ কোটি ৬৭ লক্ষ টাকা এবং নীপকো দিয়েছে ৫৬ লক্ষ টাকা৷ আজ মন্ত্রিসভার বৈঠকে প্রাইভেট সংস্থার শেয়ারের ঘাটতির ৫ কোটি ৮২ লক্ষ টাকাও রাজ্য সরকারের পক্ষ থেকে বহন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ শিক্ষামন্ত্রী আরও জানান, বোধজংনগরে ট্রিপল আই টি’র পরিকাঠামো তৈরি হওয়ার সাপেক্ষে চলতি ২০১৮-১৯ অর্থবর্ষের সেশন আগামী জুন-জুলাই মাস থেকেই এন আই টি ক্যাম্পাসে শুরু হবে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top