News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে আইনের শাসন উধাও, অভিযোগ সিপিএমের
Image

রাজ্যে আইনের শাসন উধাও, অভিযোগ সিপিএমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল৷৷ রাজ্যে নির্বাচনোত্তর সন্ত্রাসের অভিযোগ তুলেছে সিপিএম৷ সেই সাথে দল রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য৷ সিপিএমের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, শাসক দলের দুর্বৃত্তদের সন্ত্রাস, আক্রমণ অব্যাহত জিরানীয়া মহকুমায়৷ রাজ্য সরকার নির্বিকার৷ আইনের শাসন উধাও৷ গত ১০ এপ্রিল জিরানীয়া মহকুমা অন্তর্গত জিরানীয়া বড়জলা বিনাপানি পঞ্চায়েতের প্রধান কমলা দেববর্মার বাড়ীতে রাত ১১টা নাগাদ শাসক দলের দুর্বৃত্তরা হামলা সংগঠিত করে৷ প্রধানকে হুমকি দেওয়া হয়৷ যদিও প্রধান পালাতে সক্ষম হয়৷ ঐ রাতেই এই পঞ্চায়েতের প্রধান বধূ দেববর্মার বাড়ীতে দুসৃকতিকারীরা হামলা সংগঠিত করে বাড়ীর গেইট ও রান্নার ঘরের বেড়াও ভেঙ্গে ফেলে৷ গোটা এলাকা জুড়ে ত্রাস ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়৷
সি পি আই (এম) পশ্চিম ত্রিপুরা জেলা ও জিরানীয়া মহকুমা কমিটি শাসক দলের দুর্বৃত্তদের সন্ত্রাস ও আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে৷ পার্টি দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ প্রশাসনের নিকট দাবি জানাচ্ছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top