News Flash

  • Home
  • Uncategorized
  • ২৫ মিটার পিস্তল শ্যুটিংয়ে স্বর্ণপদক জিতলেন হিনা সিধু, অভিনন্দন রাষ্ট্রপতির
Image

২৫ মিটার পিস্তল শ্যুটিংয়ে স্বর্ণপদক জিতলেন হিনা সিধু, অভিনন্দন রাষ্ট্রপতির

গোল্ড কোস্ট ও নয়াদিল্লি, ১০ এপ্রিল (হি.স.): ভারতের ঝুলিতে আরও একটি স্বর্ণপদক এনে দিলেন ২৮ বছর বয়সী শ্যুটিং হিনা সিধু| অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে আয়োজিত ২০১৮ সালের কমনওয়েলথ গেমস-এর শ্যুটিং বিভাগে সোনা জিতলেন হিনা সিধু| মঙ্গলবার বেলমন্ট শ্যুটিং সেন্টারে মহিলাদের ২৫ মিটার পিস্তল শ্যুটিং (প্রিসিশন/র্যাপিড) ফাইনালে দেশের জন্য সোনা জিতলেন হিনা সিধু| এদিন শুরু থেকেই প্রথম তিনে ছিলেন হিনা| অস্ট্রেলিয়ার এলানা গালিয়াবোভিচের থেকে ৫,৫,৪,৪,-এ এগিয়ে ছিলেন হিনা| শেষ শটে ৩ ও ৪ পয়েন্ট স্কোর করে এক নম্বরে নিজের জায়গা পাকা করে নেন হিনা|
প্রসঙ্গত, ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালের কমনওয়েলথ গেমস ভালোই কাটছে হিনা সিধুর| ২০১৮ কমনওয়েলথ গেমসে এ পর্যন্ত দু’টি পদক জিতলেন হিনা সিধু| একটি হল সোনা এবং অপরটি রুপো| কমনওয়েলথ ছাড়াও আরও একটি পদক জিতেছেন হিনা সিধু| আইএসএসএফ ওয়ার্ল্ড কাপে ১০ মিটার মিক্সড টিম এয়ার পিস্তল ইভেন্টে সতীর্থ জিতু রাইয়ের সঙ্গে স্বর্ণপদক জেতেন হিনা|
২০১৮ কমনওয়েলথ গেমসে হিনার সাফল্যে উচ্ছ্বসিত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ| মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি জানিয়েছেন, ‘মহিলাদের ২৫ মিটার পিস্তল শ্যুটিং ইভেন্টে সোনা জয়ের জন্য হার্দিক শুভেচ্ছা হিনা সিধু| দেশবাসীর আপনার জন্য গর্বিত|’

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top