News Flash

  • Home
  • Uncategorized
  • মে মাসে জম্মু–কাশ্মীর যাচ্ছেন রাজনাথ সিং, জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
Image

মে মাসে জম্মু–কাশ্মীর যাচ্ছেন রাজনাথ সিং, জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

নয়াদিল্লি, ১০ এপ্রিল (হি.স.) : উপত্যকায় ফের নতুন করে হিংসা ছড়িয়ে পড়ছে তাই সেখানের সীমান্ত এলাকাগুলিতে তিনি পরিদর্শনে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। জানা গেছে চলতি বছরের মে মাসেই ভূস্বর্গ সফরে যাচ্ছেন রাজনাথ সিং|
গত সোমবারই জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে উপত্যকার খারাপ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এরপরই ‌জম্মু–কাশ্মীর সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং |এখনও তারিখ ঠিক না হলেও এই মাসেই সম্ভবত তিনি যাচ্ছেন বলে খবর। দু’বছরে এই নিয়ে তৃতীয়বার কাশ্মীর সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির প্রধানমন্ত্রীর কাছে গিয়ে উপত্যকার খারাপ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করার প্রেক্ষিতেই প্রধানমন্ত্রীর নির্দেশে স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর বলে মনে করা হচ্ছে। এই সফরে জম্মু–কাশ্মীরের সীমান্ত এলাকায় কেন্দ্রীয় সরকার যুদ্ধ বাঙ্কার এবং আশ্রয়স্থলের পরিকাঠামো নির্মানের জন্য যে ব্যয় করেছিল তা খতিয়ে দেখবেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে এই প্রকল্প পরিদর্শনের কথা জানানো হয়েছে।
২০১৬ সালের ৮ জুলাই হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানি খতম হওয়ার পর থেকে উপত্যকায় হিংসা বেড়ে গিয়েছে। যার সাম্প্রতিক ঘটনা হল দক্ষিণ কাশ্মীরে গত ১ এপ্রিল নিরাপত্তা বাহিনীর হাতে খতম হয়েছিল ১৩ জন সন্ত্রাসবাদী। মার্চ মাসেই উপত্যকায় যাওয়ার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। কিন্তু অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হওয়ায় তা বাতিল করতে হয়েছিল। এবার আর তা হবে না বলেই ধরে নেওয়া হচ্ছে। ‌তাই সেখানের সীমান্ত এলাকাগুলিতে তিনি পরিদর্শনে যাবেন বলে জানা গিয়েছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top