News Flash

  • Home
  • Uncategorized
  • দলিতদের স্বপক্ষে এবং সম্প্রীতির বার্তা দিতে দেশজুড়ে অনশনে বসেছে কংগ্রেস
Image

দলিতদের স্বপক্ষে এবং সম্প্রীতির বার্তা দিতে দেশজুড়ে অনশনে বসেছে কংগ্রেস

নয়াদিল্লি, ৯ এপ্রিল (হি.স.) : কেন্দ্রের শাসকদল বিজেপির ‘দলিত-বিরোধী’ মনোভাবের বিরুদ্ধে সোচ্চার হয়ে গোটা দেশজুড়ে সোমবার অনশন বসে কংগ্রেস। এদিন সকালে রাজধানী দিল্লিতে রাজঘাটে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে অনশনে বসেন কংগ্রেসের সভাপতি তথা লোকসভার সাংসদ রাহুল গান্ধী। কংগ্রেস সভাপতি ছাড়াও এই অনশন কর্মসূচীতে যোগ দেন প্রাক্তন কেন্দ্রীয় অজয় মাকেন, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত, অশোক গেহলট, মল্লিকার্জুন খাড়গেসহ বহু কংগ্রেস নেতা।
পিএনবি আর্থিক কেলেঙ্কারি, সিবিএসই-র প্রশ্নপত্র ফাঁস, কৃষকদের বেহাল দশা, তফশিলি জাতি ও উপজাতি সংরক্ষণ আইন শীথিল করা, কাবেরি ইস্যু, অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদাসহ একাধিক বিষয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে ক্ষোভে সৃষ্টি হয়েছে। সেটার থেকেই অনশনের নাম করে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে কংগ্রেস। এদিন এআইসিসি-র মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা জানিয়েছেন, সাম্প্রদায়িক ঐক্য এবং ভ্রাতৃত্ববোধ মোদী সরকারের আমলে ধ্বংসের মুখে পড়েছে। তারা সমাজকে ভাগ করতে চাইছে। তাই এটা কংগ্রেসের কর্তব্য এই সব শক্তির বিরুদ্ধে লড়াই করা। আর সেটা করতে আমরা একত্রিত হয়েছি। সেই উপলক্ষ্যে দেশের বিভিন্ন রাজ্যে এবং জেলা সদরে সারাদিন ধরে অনশন কর্মসূচী গ্রহণ করেছে কংগ্রেস।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top