News Flash

  • Home
  • Uncategorized
  • মির্জায় সিপিএম পার্টি অফিসে পুলিশের তল্লাসী অভিযান, মিলল বন্দুক ও ভোজালি
Image

মির্জায় সিপিএম পার্টি অফিসে পুলিশের তল্লাসী অভিযান, মিলল বন্দুক ও ভোজালি

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৬ এপ্রিল৷৷ মির্জার সিপিএম দলীয় অফিসে তল্লাসী চালিয়ে একটি বন্দুক ও একটি ভোজালি উদ্ধার করল পুলিশ৷ শুক্রবার

সিপিএম পার্টি অফিসে উদ্ধার হওয়া বন্দুক ও ভোজালি৷ ছবি নিজস্ব৷

মির্জা বাজারের পার্টি অফিসে তল্লাসী চালানোর জন্য বিজেপির স্থানীয় নেতৃত্ব পুলিশের কাছে দাবী জানায়৷ সেই মতো পুলিশ অভিযান চালায়৷ পুলিশের এই অভিযানের সাথে ছিলেন মহকুমা শাসক শুভাশিষ বন্দ্যোপাধ্যায়, এসডিপিও রাজেন্দ্র দত্ত এবং কাকড়াবন থানার ওসি সুব্রত দেবনাথ সহ বিশাল সংখ্যায় পুলিশ বাহিনী৷

তল্লাসী চালানোর আগে বিজেপি কর্মী সমর্থকরা সেখানে ভীড় করেন৷ পার্টি অফিসে আগ্ণেয়াস্ত্র রয়েছে বলে জোর সওয়াল করে বিক্ষোভ দেখাতে থাকে৷ প্রথমে পুলিশ তল্লাসী চালাতে অনিহা প্রকাশ করে৷ তাতে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয় এবং তারা বিক্ষোভ দেখাতে থাকেন উত্তেজিত হয়ে৷ পুলিশ উত্তেজনা প্রশমনে এবং বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে মৃদু লার্ঠি চার্জ করে৷

পরে মহকুমা শাসকের অনুমতি নিয়ে পুলিশ পার্টি অফিসের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে এবং বিভিন্ন স্থানে তল্লাসী চালিয়ে লাল পতাকার বান্ডিলের ভেতরে মুড়িয়ে রাখা একটি বন্দুক উদ্ধার করা হয়৷ সেই সাথে বেশ কয়েকটি আলমাড়ির তালা ভেঙ্গে ভেতর থেকে একটি ভোজালি উদ্ধার করা হয়৷ বন্দুক ও কিরিচ উদ্ধারের খবরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷

বিজেপির স্থানীয় নেতৃত্বের দাবি পার্টি অফিসের টিনের ছাউনির একটি টিন সরানো রয়েছে৷ সেই দিক দিয়েই সিপিএম ক্যাডাররা পার্টি অফিসে ঢুকে এবং আগ্ণেয়াস্ত্র গুলি নিয়ে গিয়েছে৷ অফিসে বিস্তর পরিমান আগ্ণেয়াস্ত্র ছিল বলে দাবি করেন বিজেপি নেতৃত্বরা৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top