News Flash

  • Home
  • Uncategorized
  • বানিজ্য নগরীর লোকাল ট্রেনে মহিলা উপর হামলা ও মারধর, ধৃত অভিযুক্ত
Image

বানিজ্য নগরীর লোকাল ট্রেনে মহিলা উপর হামলা ও মারধর, ধৃত অভিযুক্ত

মুম্বই, ৬ এপ্রিল (হি.স.) : রাতের অন্ধকারে বানিজ্য নগরীর লোকাল ট্রেনে এক মহিলাকে শ্লীলতাহানি ও শ্বাসরোধ করে মারার চেষ্টার ঘটনা ঘটে। ট্রেনের প্রতিবন্ধী কামরায় এই ঘটনায় কেউই মহিলাকে সাহায্য করতে পারেননি। এমনকি এক নিরাপত্তারক্ষী পুরো ঘটনাটি প্রত্যক্ষ করলেও সামান্য সাহায্য করতেও এগিয়ে আসেননি। যদিও দাদর স্টেশনে অভিযুক্তকে রেল পুলিশ গ্রেফতার করে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে মুম্বইয়ের লোকাল ট্রেনে।রেলপুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ওই মেয়েটি দাদর-কুর্লা লোকাল ট্রেনের প্রতিবন্ধী কামরায় উঠেছিল। সেখানে সেই সময় অন্যান্য প্রতিবন্ধী যাত্রীরাও উপস্থিত ছিলেন। কিন্তু নিজেদের শারীরিক অক্ষমতার কারণে মেয়েটিকে কেউই সাহায্য করতে পারেননি। রাত এগারোটা নাগাদ এক হামলাকারী ব্যক্তি ওই মেয়েটির সঙ্গে জোর জবরদস্তি করছে। শুধু তাই নয়, মেয়েটিকে বেধড়ক মারধরও করা হয়েছে বলেও অভিযোগ। এই ঘটনার এক প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী, নিরাপত্তারক্ষীকে ইমারজেন্সি অ্যালার্ম বাজাতে বললেও, সে চুপ করে দাঁড়িয়েই থাকে। কার্যত নীরব দর্শক হিসেবে দাঁড়িয়ে রইল পুলিশ। এই খবর জানার পর অভিযুক্তকে দাদার স্টেশনে গ্রেফতার করে রেল পুলিশ। পুলিশ পরে জানতে পারে, অভিযুক্ত ব্যক্তির নাম রফিক শেখ। সে ওই মহিলার থেকে মোটা টাকা পেত। এই বিষয়কে কেন্দ্র করে দুপক্ষের বচসা শুরু হয়। এরপর অভিযুক্ত ব্যক্তি মহিলার শ্লীলতাহানি ও শ্বাসরোধ করে মারার চেষ্টাও করে বলে অভিযোগ। রেলপুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top