News Flash

  • Home
  • Uncategorized
  • অমৃতসর সেক্টরে বিএসএফ-এর গুলিতে খতম পাক অনুপ্রবেশকারী, ৪ কেজি হেরোইন সহ ধৃত চোরাচালানকারী
Image

অমৃতসর সেক্টরে বিএসএফ-এর গুলিতে খতম পাক অনুপ্রবেশকারী, ৪ কেজি হেরোইন সহ ধৃত চোরাচালানকারী

অমৃতসর, ৬ এপ্রিল (হি.স.): ভারত-পাকিস্তান সীমান্তে অমৃতসর সেক্টরের রামকোট বর্ডার আউট পোস্টে (বিওপি) সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র গুলিতে মৃতু্য হল সন্দেহভাজন একজন পাকিস্তানি অনুপ্রবেশকারীর| পাশাপাশি ৪ কেজি হেরোইন সহ একজন পাকিস্তানি চোরাচালানকারীকে গ্রেফতার করেছেন সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র জওয়ানরা| বিএসএফ-এর মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে ভারত-পাক সীমান্ত সংলগ্ন অমৃতসর সেক্টরের রামকোট বর্ডার আউট পোস্টের কাছে সন্দেহজনক গতিবিধি নজরে আসে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র জওয়ানদের| তত্ক্ষণাত্ আন্তর্জাতিক সীমান্ত বরাবর ছুটে যান বিএসএফ জওয়ানরা| সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা প্রত্যক্ষ করেন দু’জন পাকিস্তানি অনুপ্রবেশকারী কিছু একটা বহন করে নিয়ে যাচ্ছে| অনুপ্রবেশকারীদের থামতে বলেন বিএসএফ জওয়ানরা| কিন্তু, হুঁশিয়ারি সত্ত্বেও অনুপ্রবেশকারীর থামেনি|
এরপরই গুলি চালান বিএসএফ জওয়ানরা| বিএসএফ-এর গুলিতে মৃত্যু হয় একজন পাকিস্তানি অনুপ্রবেশকারীর| এছাড়াও ৪ কেজি হেরোইন সহ একজন পাকিস্তানি চোরাচালানকারীকে গ্রেফতার করেছেন সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র জওয়ানরা|

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top