News Flash

  • Home
  • Uncategorized
  • শান্তনু হত্যা মামলায় সিবিআই নিয়ে স্পষ্টিকরণ চেয়েছে হাইকোর্ট
Image

শান্তনু হত্যা মামলায় সিবিআই নিয়ে স্পষ্টিকরণ চেয়েছে হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল ৷৷ শান্তুনু ভৌমিক হত্যা মামলায় সিবিআই তদন্ত নিয়ে রাজ্য সরকারের স্পষ্টি করণ চেয়েছে উচ্চ আদালত৷ বুধবার এই মামলার শুনানিতে এডভোকেট জেনার্যাল অরুণ কান্তি ভৌমিক আদালতে জানিয়েছেন, শান্তুনু হত্যা মামলায় পূনঃতদন্তের জন্য সিবিআই তদন্তে রাজ্য সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে৷ তাতে বাদি পক্ষের আইনজীবি সম্রাট কর ভৌমিক আদালতে বলেন, পূর্বতন সরকার লিখিতভাবে জানিয়েছে, এসআইটি যে তদন্ত করেছে তা সঠিক৷ ফলে পুনঃতদন্তের প্রয়োজন নেই৷ পূর্বতন সরকার এবং বর্তমান সরকারের দুই ধরনের সিদ্ধান্তের ফলে জটিলতা রয়েই যাচ্ছে৷ এ বিষয়টি রাজ্য সরকারকেই স্পষ্ট করতে হবে৷ এর ভিত্তিতে উচ্চ আদালতে মুখ্যবিচারপতির নেতৃত্বে গঠিত ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের কাছে স্পষ্টিকরণ চেয়েছে৷ আগামী ১৬ মে এই মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য্য হয়েছে৷

এবিষয়ে বাদি পক্ষের আইনজীবি সম্রাট কর ভৌমিক বলেন, পূর্বতন সরকার এই মামলায় পুনঃতদন্তের প্রয়োজন নেই বলে আদালতে জানিয়েছিল৷ তাই তারা সিবিআই তদন্তের বদলে এসআইটির তদন্ত যথেষ্ট বলে আদালতে জানিয়েছিল৷ বর্তমান সরকার নীতিগত ভাবে সিবিআই তদন্তে সম্মতি রয়েছে বলে আদালতে জানিয়েছে৷ ফলে জটিলতা দেখা দিয়েছে৷

শ্রী ভৌমিকের কথায়, সিদ্ধান্ত গ্রহণ করা এবং পদক্ষেপ নেওয়া, দুইয়ের মধ্যে ফারাক থাকাই স্বাভাবিক৷ ফলে, সিবিআই তদন্ত নিয়ে বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত সন্দেহ থাকছেই৷ তাঁর বক্তব্য, সিবিআই তদন্ত নিয়ে রাজ্য সরকারের তরফে পরিষ্কার ভাবে যতক্ষন না কিছু জানা যাচ্ছে ততক্ষন মামলা চলবে৷ ফলে, আগামী ১৬ মে পরবর্তী শুনানিতে নিশ্চিত হওয়া যাবে এই মামলা কোন দিকে যাবে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top