News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির সাংগঠনিক কাঠামো আরও মজবুত করতে রাজ্যে অজয় জামুয়াল
Image

বিজেপির সাংগঠনিক কাঠামো আরও মজবুত করতে রাজ্যে অজয় জামুয়াল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল৷৷ ত্রিপুরায় দলের সাংগঠনিক পরিকাঠামোর পর্যালোচনা করতে রাজ্যে এলেন বিজেপির উত্তর পূর্বাঞ্চলের সাংগঠনিক সম্পাদক অজয় জামুয়াল৷ তিনি বিভিন্ন বিধানসভা কেন্দ্রে গিয়ে কর্মীদের সঙ্গে সরাসরি কথা বলছেন৷

দলীয় সূত্রে জানা গেছে, অজয় জামুয়াল বুধবার খয়েরপুর এবং মজলিশপুর বিধানসভা কেন্দ্রে গিয়ে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন৷ এর আগে পর্যায়ক্রমে বৈঠক করেন এই বিধানসভা কেন্দ্রগুলির নির্বাচিত বিধায়কদের সঙ্গে৷ দীর্ঘ কয়েক দশক বাদে এই বিধানসবা কেন্দ্র দুটি বামেদের হাতছাড়া হয়েছে৷

অজয় জামুয়ালের সফর সম্পর্কে খয়েরপুরের বিজেপি বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী রতন চক্রবর্তী বলেন, নির্বাচনে জয়ী হওয়াই শেষ কথা নয়৷ বিজেপির সাংগঠনিক ভিত এখনও শক্তিশালী হয়নি৷ তবে মানুষ বুঝতে পেরেছেন বিজেপির নীতি আদর্শ রয়েছে৷ তাই জনগণ খোলা হাতে বিজেপি প্রার্থীদের ভোট দিয়েছেন শুধু বামেদের তাড়ানোর লক্ষ্যে৷ কিন্তু সংগঠনকে আরও মজবুত করতে হবে৷ অন্যথা রাজ্য সরকারের কাজের সুফল তৃণমূল স্তরে নিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে৷ সর্বোপরি পার্টির নিয়মশৃঙ্খলা মান্য করে চলা এবং দলের আদর্শ সম্পর্কে সম্যক জ্ঞান থাকা আবশ্যক৷ যাতে করে কর্মীদের আদর্শে উদ্বুদ্ধ করে সমাজ ও দেশের কাজে লাগানো যায়৷ এই লক্ষ্যেই অজয় জামুয়াল রাজ্যে এসেছেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top