News Flash

  • Home
  • Uncategorized
  • ‘কংগ্রেস-মুক্ত ভারত’ স্রেফ একটি রাজনৈতিক স্লোগান মাত্র, মত ভাগবতের
Image

‘কংগ্রেস-মুক্ত ভারত’ স্রেফ একটি রাজনৈতিক স্লোগান মাত্র, মত ভাগবতের

পুণে, ১ এপ্রিল (হি.স.) : যার নিজের ওপর, পরিবারের ওপর এবং দেশের ওপর আস্থা রয়েছে, তিনিই দেশ গড়ার কাজে আসতে পারেন। এমনটাই মনে করেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত। সেইসঙ্গে তিনি এও বলেন ‘কংগ্রেস-মুক্ত ভারত’ স্রেফ একটি রাজনৈতিক স্লোগান মাত্র। এটি সঙ্ঘের ভাষা নয়।
রবিবার মহারাষ্ট্রের পুণেতে এক অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত। সেখানে দেশ গড়ার কাজ সকলকে ভাগ নিতে হবে বলে মন্তব্য করেন আরএসএস প্রধান। এই ক্ষেত্রে বিরোধীদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। কারণ সবাই মিলেই দেশ আদর্শ দেশে পরিণত হবে বলে মনে করেন তিনি। তিনি বলেন, যার নিজের ওপর, পরিবারের ওপর এবং দেশের ওপর আস্থা রয়েছে, তিনিই দেশ গড়ার কাজে আসতে পারেন।
এদিন বিজেপি ‘কংগ্রেস-মুক্ত ভারত’ স্লোগান নিয়ে তিনি বলেন, এগুলি রাজনৈতিক স্লোগান ছাড়া কিছুই নয়। এটা আরএসএস-এর ভাষা নয়। তিনি যোগ করেন, ‘মুক্ত’ শব্দটি রাজনীতিতেই ব্যবহার করা হয়। আমরা কখনই কাউকে বাদ দেওয়ার কথা বলি না। তিনি এও বলেন , পরিবর্তন আনতে ইতিবাচক মানসিকতার প্রয়োজন। নেতিবাচক মানসিকতার মানুষজন কেবলমাত্র সংঘর্ষ ও বিভাজনের কথাই ভাববেন। দেশ গড়ার কাজে এধরনের লোকের প্রয়োজন নেই।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top