News Flash

  • Home
  • Uncategorized
  • টিএমসি ও এজিএমসিতে ফ্যাকাল্টি অদল বদলের প্রস্তুতি, চাকুরীর জন্য স্বাস্থ্য দপ্তরে গঠন হবে নিয়োগ বোর্ড, হচ্ছে নীতি বদল ঃ স্বাস্থ্যমন্ত্রী
Image

টিএমসি ও এজিএমসিতে ফ্যাকাল্টি অদল বদলের প্রস্তুতি, চাকুরীর জন্য স্বাস্থ্য দপ্তরে গঠন হবে নিয়োগ বোর্ড, হচ্ছে নীতি বদল ঃ স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ৷৷ স্বাস্থ্য দপ্তরে অচিকিৎসক পদে সমস্ত নিয়োগে বোর্ড গঠন করতে চলেছে রাজ্য সরকার৷ এর জন্য নতুন নিয়োগ নীতি প্রণয়ন করা হবে৷ এরই সাথে আগরতলা সরকারী মেডিক্যাল কলেজ এবং ত্রিপুরা মেডিক্যাল কলেজের ফ্যাকাল্টি অদল বদলেরও প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য দপ্তর৷ শনিবার মহাকরণে সাংবাদিকদের এই সংবাদ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ৷

শ্রীবর্মণের কথায়, ত্রিপুরা হেলথ স্টাফ রিক্রুটমেন্ট বোর্ড গঠন করার প্রস্তুতি নিয়েছে রাজ্য সরকার৷ স্বাস্থ্য দপ্তরে অচিকিৎসক পদে সমস্ত নিয়োগ হবে এই বোর্ডের মাধ্যমে৷ তাঁর মতে, চাকুরী পেতে হলে পরীক্ষায় বসতে হবে৷ কারণ, নিয়োগের ক্ষেত্রে কোন সুপারিশ মানা হবে না৷ যোগ্যতার ভিত্তিতেই নিয়োগের ব্যবস্থা করতে চাইছে রাজ্য সরকার৷

তাঁর বক্তব্য, ল্যাব টেকনিশিয়ান, ওটি এসিসটেন্ট, রেডিওগ্রাফার সহ বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে বোর্ডই সমস্ত উদ্যোগ নেবে৷

এক্ষেত্রে নিয়োগ নীতিতেও পরিবর্তন আনা হবে৷ স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য, এই বোর্ড গঠনের ক্ষেত্রে নতুন নিয়োগ নীতি প্রণয়ন করা হবে৷ তাঁর কথায়, খুব শীঘ্রই স্বাস্থ্য দপ্তর এবিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেবে৷ দপ্তরের আধিকারীকদের এবিষয়ে প্রস্তুতি নিতে স্বাস্থ্য মন্ত্রী নির্দেশ নিয়েছেন৷

এদিকে, আগরতলা সরকারী মেডিক্যাল কলেজে ফি কাঠামো বদল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী৷ তাঁর বক্তব্য, স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নতুন ফি কাঠামো তৈরি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷ এদিকে, স্বাস্থ্য দপ্তরে কর্মচারীদের রদবদলের প্রস্তুতিও চলছে৷ খুব শীঘ্রই রদবদলের প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে৷

এদিন তিনি আরও জানিয়েছেন, আগরতলা সরকারী মেডিক্যাল কলেজ এবং ত্রিপুরা মেডিক্যাল কলেজের ফ্যাকাল্টি অদলবদলের প্রক্রিয়া শুরু করা হবে শীঘ্রই৷ এবিষয়ে আলোচনা শুরু হয়েছে৷ এই প্রক্রিয়াকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সবরকম প্রচেষ্টা জারি রয়েছে৷

Releated Posts

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top