News Flash

  • Home
  • Uncategorized
  • সেপ্টেম্বর বা ডিসেম্বরে দীপিকা-রণবীরের বিয়ের ইঙ্গিত
Image

সেপ্টেম্বর বা ডিসেম্বরে দীপিকা-রণবীরের বিয়ের ইঙ্গিত

মুম্বই, ৩১ মার্চ (হি.স.) : অবশেষে দীর্ঘ জল্পনার অবসান ঘটতে চলেছে। এখন শুধু সময়ের অপেক্ষা। এবছরের সেপ্টেম্বর বা ডিসেম্বরে দীপিকা-রণবীরের বিয়ে হতে চলেছে। জানা গিয়েছে, রণবীর -দীপিকার বাবা-মা একসঙ্গে বসে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে চারটে দিন বেছে নিয়েছেন। তবে কোন দিনে চারহাত এক হবে তা এখনও চূড়ান্ত হয়নি। আর এজন্য নাকি বছর শেষে কোনও ছবির কাজ হাতে রাখছেন না দীপিকা-রণবীর।
বিয়ের দিনক্ষণ যেমন চূড়ান্ত হয়নি, তেমনই চূড়ান্ত হয়নি বিয়ের জায়গা। তবে সূত্রের খবর, বিয়ে হবে অত্যন্ত গোপনে। আর সম্পূর্ণ হিন্দু সংষ্কৃতি মেনে। বিয়েতে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের লোকজন ছাড়া আর কেউ থাকবেন না। তারপর রিসেপশন হবে কিনা সে ব্যাপারে রণবীর-দীপিকা কেউই এখনও সিদ্ধান্ত নেননি। সূত্রের খবর, ‘পদ্মাবত’ মুক্তির সপ্তাহ খানের আগে রণবীর ও দীপিকার বাবা মা তাঁদের বিয়ের ব্যাপারে নিজেদের মধ্যে আলোচনা করেন। তখন রণবীরের বাবা-মা একটি শাড়ি উপহার দেন দীপিকাকে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top