News Flash

  • Home
  • Uncategorized
  • বচসার জেরে প্রেমিকার বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল প্রেমিক
Image

বচসার জেরে প্রেমিকার বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল প্রেমিক

কানপুর, ২৪ মার্চ (হি.স.) : প্রেমিকার সঙ্গে বচসার জেরে প্রেমিকার বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল পুলিশ| ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের চৌবেপুর থানা এলাকার ভবানীপুরে| এই ঘটনায় শনিবার সকাল থেকে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে| মৃতের বাড়ির লোকজন এসে ওই প্রেমিকার বাড়ি ভাঙচুর করে| তাদের অভিযোগ খুন করে ওই প্রেমিকের দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে| এই ঘটনায় অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই প্রেমিকার মা সহ তিনজনকে গ্রেফতার করে| ঘটনার বিবরণে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চৌবেপুর এলাকার ভবানীপুরের বাসিন্দা রাজুর সঙ্গে ননিহাল গজেনপুরের বাসিন্দা এক যুবতীর সঙ্গে প্রণয় ঘটিত সম্পর্ক ছিল| শুক্রবার রাতে রাজু তার প্রেমিকার সঙ্গে দেখা করতে ননিহাল যায়| সেখানে রাজুর সঙ্গে তার প্রেমিকার কোনও কারণে বচসা শুরু হয়| এর পর ওই যুবতী বাড়ি ফিরে যায় এবং রাতে মায়ের সঙ্গে সে গ্রামের একটি অনুষ্ঠান দেখতে চলে যায়|
এদিকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই দিন রাতেই রাজু ফের প্রেমিকার বাড়িতে যায় এবং শাড়ি দিয়ে ফাঁস লাগিয়ে প্রেমিকার বাড়ির মধ্যেই আত্মহত্যা করে| সকালে ইও যুবতী তার মায়ের সঙ্গে অনুষ্ঠান দেখে বাড়িতে এসে দেখে তার প্রেমিক গলায় ফাঁস লাগিয়ে মৃত অবস্থায় ঝুলছে| এই ঘটনার খবর পেয়ে মৃত রাজুর পরিবারের লোকজন ননিহালে ওই প্রেমিকার বাড়িতে পৌঁছয় এবং উত্তেজিত হয়ে ওই যুবতীর পরিবারের লোকজনকে মারধর করে এবং বাড়ি ঘর ভাঙচুর শুরু করে| খবর পেতেই ঘটনাস্থলে পুলিশ আসে এবং উত্তেজিত পরিবারের লোকজনকে ঠান্ডা করে ঝুলন্ত মৃত দেহটিকে মাটিতে নামিয়ে ময়না তদন্তে পাঠায়|

Releated Posts

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top