News Flash

  • Home
  • Uncategorized
  • কাজের হিসেব না দিলে কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা
Image

কাজের হিসেব না দিলে কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ৷৷ সমস্ত সরকারী কর্মচারীদের কাছ থেকে কাজের হিসেব নেওয়া হবে৷ হিসেব দিতে না পারলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷

বুধবার সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, সপ্তম বেতন কমিশন লাগু করার জন্য কমিটি বানানো হয়েছে৷ পি পি ভার্মার নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে৷ দুয়েক দিনের মধ্যেই আসামের অর্থ মন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা তাঁকে নিয়ে রাজ্যে আসবেন৷ এই কমিটি রিপোর্ট দিলেই সপ্তম বেতন কমিশন লাগু করবে রাজ্য সরকার৷ তাতে প্রশ্ণ উঠে, রাজ্যে বিভিন্ন সরকারী দপ্তরের কর্মসংসৃকতির সাপেক্ষে সপ্তম বেতন কমিশন দেওয়ার যৌক্তিকতা আদৌ রয়েছে কি না৷

জবাবে মুখ্যমন্ত্রী বলেন, সরকারী দপ্তরগুলিতে কর্মসংসৃকতি ছিল কিনা, সেবিষয়ে পেছনে তাকাতে চাই না৷ কিন্তু, সমস্ত সরকারী কর্মচারীদের কাছে আবেদন রইল সময়ের কাজ সময়ে সমাপ্ত করুন৷ কারণ, কিছুদিন পর থেকেই সমস্ত সরকারী কর্মচারীদের কাছ থেকে কাজের হিসেব নেওয়া হবে৷ ৯ মার্চের পর থেকে কর্মচারীরা কি কাজ করেছেন, তার হিসেব দিতেই হবে৷

মুখ্যমন্ত্রীর হুশিয়ারী, সরকারী কর্মচারীরা কাজের হিসেব দিতে না পারলে তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে৷ মুখ্যমন্ত্রীর কথায়, ফাইল সিস্টেম বদলানো হবে৷ সমস্ত সরকারী দপ্তরে ই-ফাইল সিস্টেম চালু করা হবে৷ তাতে, নজরদারী চালানো সহজ হবে৷ কোন সরকারী কর্মচারী কাজ ফেলে রাখছেন কিনা, তার হিসেব সহজেই মিলবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top