News Flash

  • Home
  • বিদেশ
  • জিনপিংয়ের সঙ্গে দেখা করতে চিনে পুতিন, রুশ প্রেসিডেন্টের সফরের দিকে নজর সমগ্র বিশ্বের
Image

জিনপিংয়ের সঙ্গে দেখা করতে চিনে পুতিন, রুশ প্রেসিডেন্টের সফরের দিকে নজর সমগ্র বিশ্বের

বেজিং, ১৭ অক্টোবর (হি.স.): চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করতে চিন সফরে এলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। “প্রিয় বন্ধু” হিসেবে পরিচিত এই দুই প্রেসিডেন্টের মধ্যে সাক্ষাৎকার ও রুশ প্রেসিডেন্টের এই সফরের দিকে নজর রাখছে সমগ্র বিশ্ব। স্থানীয় সময় অনুযায়ী, মঙ্গলবার সকালে চিনে পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট। সফরকালে পুতিন তাঁর ‘প্রিয় বন্ধু’ চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন।

সির যুগান্তকারী বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) প্রকল্পের দশম বর্ষপূর্তি উপলক্ষে বেইজিংয়ে একটি সম্মেলনের আয়োজন করেছে চিন। মঙ্গলবার থেকে শুরু হওয়া দুই দিনের এই সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ আমন্ত্রিত অতিথি পুতিন।

এমন একটি সময়ে এই সম্মেলন হচ্ছে, যখন মধ্যপ্রাচ্যে প্যালেস্টাইন-ইজরায়েলের মধ্য রক্তক্ষয়ী সংঘাত চলছে। অন্যদিকে, ইউরোপে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এর ছায়া সম্মেলনে পড়বে বলে ধারণা করা হচ্ছে।

Releated Posts

বালোচিস্তানের নওশকিতে সামরিক অবরোধ নিয়ে পাকিস্তানের সমালোচনা মানবাধিকার সংগঠনের, আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি

কোয়েটা, ২ আগস্ট (আইএএনএস): পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের নওশকি জেলায় দীর্ঘদিনের সামরিক অবরোধ, কারফিউ এবং অভিযানের তীব্র সমালোচনা করেছে…

ByByNews Desk Aug 2, 2026

পাঞ্জাব প্রদেশ থেকে প্রায় ১.৪ লক্ষ আফগান শরণার্থীকে ফেরত পাঠিয়েছে পাকিস্তান: রিপোর্ট

কাবুল, ২ আগস্ট (আইএএনএস): বৈধ বসবাসের নথি না থাকা বিদেশি নাগরিকদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে পাকিস্তানের পাঞ্জাব…

ByByNews Desk Aug 2, 2026

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

অতিরিক্ত ভিড় ও আইনি জটিলতায় সংকটে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি, ঝুঁকিতে অপ্রাপ্তবয়স্করা: রিপোর্ট

ঢাকা, ১ আগস্ট (আইএএনএস): অতিরিক্ত ভিড়, দীর্ঘসূত্রিতার বিচারপ্রক্রিয়া এবং পরিকাঠামোগত ঘাটতির কারণে বাংলাদেশের শিশু উন্নয়ন কেন্দ্রগুলি (চাইল্ড ডেভেলপমেন্ট…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top