News Flash

  • Home
  • প্রধান খবর
  • কোচবিহারে পথ দুর্ঘটনায় ফের মোহনের মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী
Image

কোচবিহারে পথ দুর্ঘটনায় ফের মোহনের মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

কোচবিহার, ১৫ অক্টোবর (হি.স.): পথ দুর্ঘটনায় ফের মোহন (কচ্ছপ)-এর মৃত্যু । রবিবার সকালে। কোচবিহারের বানেশ্বরের জল ট্যাংকি সংলগ্ন রাস্তার উপরে গাড়ি চাপা পড়ে কচ্ছপটির মৃত্যু হয়। ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

পথ দুর্ঘটনায় বারবার কচ্ছপের এভাবে মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ বানেশ্বর মোহন রক্ষা কমিটি সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। এ বিষয়ে বানেশ্বর মোহন রক্ষা কমিটির সাধারণ সম্পাদক রঞ্জন শীল বলেন, ‘প্রশাসনিক চরম উদাসীনতার কারণেই কচ্ছপগুলির এভাবে মৃত্যু ঘটছে। প্রশাসনকে তারা একাধিকবার এই নিয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানালেও তারা বিষয়টি নিয়ে অনেকটাই উদাসীন। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে চলতি মাসে পথ দুর্ঘটনায় বানেশ্বরে এই নিয়ে ছয়টি মোহনের মৃত্যু হল। চলতি বছরে এই সংখ্যা প্রায় ৩০-এর কাছাকাছি। প্রশাসন অবিলম্বে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ না করলে পুজোর পরেই এই নিয়ে বৃহত্তর আন্দোলনে নামা হবে।‘

স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য অর্ধেন্দু বণিক বলেন, ‘পথ দুর্ঘটনায় মোহনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কচ্ছপটিকে উদ্ধার করে বন দফতরে খবর দেওয়া হয়েছে।

Releated Posts

মধ্যপ্রদেশে শিক্ষা ব্যবস্থা ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরব রাহুল গান্ধী

ইন্দোর, ১৯ সেপ্টেম্বর(আইএএনএস) : শিক্ষা ব্যবস্থা, পরীক্ষা পদ্ধতি এবং যুব সমাজকে ঘিরে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করলেন লোকসভার…

ByBySandeep Biswas Sep 19, 2026

রূপান্তরমূলক পর্বে ভারত, ২০ বছরে জিডিপি ৩৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছতে পারে: অজিত ডোভাল

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী দুই দশকে ভারতের অর্থনীতির দ্রুত সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা…

ByByNews Desk Sep 19, 2026

ভুয়ো নথি নিয়ে এঝিমালা নৌ অ্যাকাডেমিতে প্রায় এক বছর কাজ, বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কান্নুর, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভুয়ো নথি ব্যবহার করে প্রায় এক বছর ধরে অত্যন্ত নিরাপত্তাবেষ্টিত ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি (আইএনএ),…

ByByNews Desk Sep 19, 2026

ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বে আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বের আস্থা অর্জন করেছে এবং দেশের উদ্ভাবক, উদ্যোক্তা ও…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top