News Flash

  • Home
  • দেশ
  • বানারহাটে হাতির হানায় মৃত্যু বৃদ্ধের
Image

বানারহাটে হাতির হানায় মৃত্যু বৃদ্ধের

বানারহাট, ১৫ অক্টোবর (হি.স.) : জলপাইগুড়িতে হাতির হানায় মৃত্যু হল এক বৃদ্ধের। রবিবার সকালে বানারহাট ব্লকের মোগলকাটা চা বাগানের লালটিং লাইনে শৌচকর্ম করতে গিয়ে হাতির হানার কবলে পড়েন মোংরা ওরাওঁ(৬০)। আহত হয়েছেন বৃদ্ধের মেয়ে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন এদিন সকাল ৬টা নাগাদ লালটিং লাইনের মোংরা ওরাওঁ নামের এক বৃদ্ধ শৌচকর্ম করতে বাড়ির পাশে জঙ্গলে যান । ঠিক সেই সময় পাশেই জঙ্গলে দাঁড়িয়ে থাকা হাতি এসে ওই বৃদ্ধকে আক্রমণ করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বাবার চিৎকার শুনে মেয়ে বাঁচাতে গেলে হাতিটি মেয়েকে তাড়া করে । পালাতে গিয়ে আহত হন বৃদ্ধের বড় মেয়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিন্নাগুড়ি বন্যপ্রাণ কর্মীরা ও বানারহাট থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

বিন্নাগুড়ি বন্যপ্রাণ দফতর সূত্রে জানানো হয়, হাতিটি পাশে মোরাঘাট জঙ্গল থেকে এসে শ্রমিক লাইনের পাশে জঙ্গলে দাঁড়িয়ে ছিল। আমরা পুলিশের সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করে নিয়ে এসেছি। সরকারি নিয়ম মেনে মৃতের পরিবারকে বন দফতরের তরফে ক্ষতিপূরণ দেওয়ার চিন্তা করা হবে।

Releated Posts

দ্বারকায় চোর গ্রেফতার, উদ্ধার ছুরি, চুরি যাওয়া মোবাইল ও মোটরসাইকেল

নয়াদিল্লি, ১১ এপ্রিল (আইএএনএস): দিল্লির দ্বারকা জেলায় বড় সাফল্য পেল পুলিশ। এক ২৩ বছরের অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে,…

ByByNews Desk Apr 11, 2026

কসবা কেন্দ্র নিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ শুভেন্দু অধিকারীর, চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে আপত্তি

কলকাতা, ১১ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ ২৪ পরগনার কসবা বিধানসভা কেন্দ্রে সেক্টর অফিসার/সহকারী হিসেবে চুক্তিভিত্তিক…

ByByNews Desk Apr 11, 2026

মধ্যপ্রদেশের মৈহারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত কমপক্ষে ১৫

মৈহার (মধ্যপ্রদেশ), ১১ এপ্রিল (আইএএনএস) : মধ্যপ্রদেশের মৈহার এলাকায় শনিবার সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত…

ByByNews Desk Apr 11, 2026

বিশ্ব হোমিওপ্যাথি দিবসে আয়ুষ ব্যবস্থার গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদী, ‘বিকশিত ভারত’ লক্ষ্যে ভূমিকার কথা উল্লেখ

নতুন দিল্লি, ১০ এপ্রিল (আইএএনএস): বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় হোমিওপ্যাথির ভূমিকা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top