News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • যথাযথ সুরক্ষা সহকারে উত্তর সিকিমের লাচুং-এ আটকে পড়া পর্যটকদের নিয়ে আসা হল
Image

যথাযথ সুরক্ষা সহকারে উত্তর সিকিমের লাচুং-এ আটকে পড়া পর্যটকদের নিয়ে আসা হল

গ্যাংটক, ১৩ অক্টোবর (হি.স.) : উত্তর সিকিমের লাচুং-এ আটকে পড়া পর্যটকদের শেষ দলকে যথাযথ সুরক্ষা সহকারে ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার সকালে নিরাপদে তাদের ফেরানো হয়েছে।

সিকিমের দক্ষিণ লোনাক হ্রদ ফেটে যাওয়ার পর তিস্তা নদীতে বন্যার ফলে বহু পর্যটক আটকে পড়েছিল। উত্তর সিকিমের বিভিন্ন অংশে বহু পর্যটকের আটকে পড়ায় বিপত্তি তৈরি হয়েছিল। পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার চেষ্টা শুরু হয়েছিল। শুক্রবার পর্যটকদের শেষ দলকে নিরাপদে ফিরিয়ে আনা সম্ভবপর হয়েছে। ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টারগুলি পর্যটকদের উদ্ধার করতে বদ্ধপরিকর ছিল। বন্যা দুর্গত এলাকায় প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল বিমান বাহিনীর হেলিকপ্টারগুলি।

উদ্ধার অভিযানের শেষপর্বে ৩৮ জন হেলিকপ্টার করে নিরাপদে নিয়ে পাকিম গ্রিনফিল্ড বিমানবন্দরে অবতরণ করে। শেষ দলে ১৪ জন স্থানীয় নাগরিক এবং ৩৮ জন পর্যটক ছিলেন। ত্রাণ ও উদ্ধার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন পর্যটন বিভাগের তিনজন আধিকারিক। ট্যাসের ভাইস প্রেসিডেন্ট এবং এসএসডিএমএ-এর নোডাল অফিসার নিরাপদে উদ্ধারকার্য সেরে ফিরেছেন। শুক্রবার সকালে লাচুং-এ ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার মোট ১০০ জনকে নিরাপদে ফিরিয়ে এনেছে।


Releated Posts

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026
Scroll to Top