News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এমবিবি বিমানবন্দরে প্রিপেইড অটো চালকদের ইউনিফর্ম প্রদান, পরিবহণ পরিষেবার উপর পর্যটন শিল্পের বিকাশ নির্ভর করে : পরিবহণমন্ত্রী
Image

এমবিবি বিমানবন্দরে প্রিপেইড অটো চালকদের ইউনিফর্ম প্রদান, পরিবহণ পরিষেবার উপর পর্যটন শিল্পের বিকাশ নির্ভর করে : পরিবহণমন্ত্রী

আগরতলা, ১২ অক্টোবর : আগরতলার এমবিবি বিমানবন্দর উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে ব্যস্ততম ও সুন্দর বিমানবন্দর। এই বিমানবন্দর দিয়ে প্রতিদিন দেশ-বিদেশের পর্যটকগণ ছাড়াও অনেক নাগরিক যাতায়াত করেন। বিমানে করে আসা যাত্রীদের সাথে প্রিপেইড অটো চালকদের সৌহার্দপূর্ণ সম্পর্ক থাকতে হবে। তাহলেই দেশ-বিদেশের পর্যটক ও নাগরিকদের কাছে রাজ্যের সুনাম বাড়বে। আজ এমবিবি বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনে পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী প্রিপেইড অটোরিক্সা চালকদের মধ্যে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। পরিবহণ দপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ২৪৮ জন প্রিপেইড অটো চালককে এই ইউনিফর্ম দেওয়া হয়েছে। ৩০০ জন প্রিপেইড অটো চালককে ইউনিফর্ম দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। প্রতিবছর দুর্গাপূজার আগে এই ইউনিফর্ম দেওয়া হবে। অনুষ্ঠানে পরিবহণমন্ত্রী আরও বলেন, পরিবহণ পরিষেবার উপর পর্যটন শিল্পের বিকাশ নির্ভর করে।

অনুষ্ঠানে পরিবহণমন্ত্রী বলেন, প্রিপেইড অটো চালকগণ যে এয়ারপোর্টের যাত্রী পরিবহণের কাজে যুক্ত তা চিহ্নিত করতেই প্রিপেইড অটো চালকদের ইউনিফর্ম দেওয়া হচ্ছে। পরিবহণমন্ত্রী আরও বলেন, এমবিবি বিমানবন্দরে রোজ কুড়িটি বিমান অবতরণ করে। কুড়িটি বিমান ফিরে যায়। আগামীদিনে এই বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দরের রূপ পাবে। তিনি বলেন, যাত্রীদের সুরক্ষায় বিমানবন্দরে ৬ জন আপদা মিত্র নিয়োগ করা হয়েছে। তিনি বলেন, সরকার প্রিপেইড অটো চালকদের জন্য স্বাস্থ্য বীমার ব্যবস্থা করবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিবহণ দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা। তিনি জানান, এমবিবি বিমানবন্দর থেকে ট্যাক্সি চালানোর জন্য ৯ জন ট্যাক্সি চালককে বাণিজ্যিক পারমিট দেওয়া হয়েছে। তাছাড়াও বক্তব্য রাখেন আইজিপি সৌমিত্র ধর, পশ্চিম জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার ও পুলিশ সুপার (ট্রাফিক) মানিকলাল দাস। উপস্থিত ছিলেন সিআইএসএফ-এর ডেপুটি কমানডেন্ট ধরম বীর। অনুষ্ঠানে অতিধিগণ প্রিপেইড অটোচালকদের হাতে পোশাক তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া এমবিবি বিমানবন্দরের অধিকর্তা কে সি মিনা। সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন পরিবহণ দপ্তরের কমিশনার সুব্রত চৌধুরী।

Releated Posts

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top