News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রেলে কাটা পড়ে মৃত্যু ষাটোর্দ্ধ এক ব্যক্তির
Image

রেলে কাটা পড়ে মৃত্যু ষাটোর্দ্ধ এক ব্যক্তির

আগরতলা, ১১ অক্টোবর : আবারো রেলে কাটা পরে মৃত্যু হয়েছে ষাটোর্দ্ধ এক ব্যক্তির। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছেন।

ঘটনার বিবরণে জানা যায়, গতকাল রাত সাড়ে এগারটা নাগাদ রেল পুলিশের কাছে খবর আসে তেলিয়ামুড়া ত্রিশাবাড়ি স্থিত রেলস্টেশনের পার্শ্ববর্তী স্থান লাকাই বাজার এলাকার ভূমিহীন কলোনির রেল রাস্তায় রেলে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন। পুলিশী তদন্তে মৃত ব্যক্তির পরিচয় পত্র জানা যায়। মৃত ব্যক্তি ওই এলাকার বাসিন্দা আগুনিয়া দেববর্মা।   

মৃতের ব্যক্তির পরিবারের সদস্যরা জানিয়েছেন, আগুনিয়া দেববর্মা দিনমজুরের কাজ করতেন। সংসারের ভরণপোষণের দায়িত্ব ছিল তাঁর উপর। প্রতিদিনের মতো গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে সংসারের বাজার করার উদ্দেশ্যে তৃষা বাড়ি রেলস্টেশনের বাজারে আসেছিলেন। সেখান থেকে যাওয়ার পথেই বিপত্তি ঘটে। 

আজ সকালে ময়নাতদন্তের পর পরিবারের হাতে মৃত ব্যক্তি কে তুলে দেয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ।

Releated Posts

সংস্কারের অভাবে মৃত্যু-ফাঁদে পরিণত বড়সুরমা-কচুছড়া সড়ক

আগরতলা, ২২ জুন : ধলাই জেলার কমলপুর মহকুমার অন্তর্গত বড়সুরমা থেকে মড়াছড়া, দুর্গাচৌমুহনী হয়ে কচুছড়া পর্যন্ত বিস্তৃত গুরুত্বপূর্ণ…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

বেহাল রাস্তার প্রতিবাদে ডুকলিতে অটোচালকদের রাস্তা অবরোধ

আগরতলা, ২২ জুন: দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে সোমবার রাস্তা অবরোধে সামিল হলেন অটোচালকরা। ঘটনাটি ডুকলি রেল…

ByByReshmi Debnath Jun 22, 2026

ফটিকরায়ে পথ দুর্ঘটনায় গুরুতর আহত ৬ বছরের শিশু, জেলা হাসপাতালে রেফার

আগরতলা, ২২ জুন: উত্তর ত্রিপুরার ফটিকরায় বিধানসভা এলাকার ফটিকরায়-গকুলনগর সড়কে এক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে ৬ বছরের…

ByByReshmi Debnath Jun 22, 2026

জম্পুইজলা-চম্পকনগর সড়কে চারা বোঝাই বোলেরো উল্টে আহত ৪

আগরতলা, ২২ জুন: পশ্চিম ত্রিপুরার জম্পুইজলা থেকে চম্পকনগর যাওয়ার পথে বামশ্রী তৌয়মা এলাকায় একটি চারা বোঝাই বোলেরো গাড়ি…

ByByReshmi Debnath Jun 22, 2026
Scroll to Top