News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসম প্ৰদেশ কংগ্রেস নেতা বিধায়ক কমলাক্ষের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা মন্ত্রী পীযূষের
Image

অসম প্ৰদেশ কংগ্রেস নেতা বিধায়ক কমলাক্ষের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা মন্ত্রী পীযূষের


গুয়াহাটি, ১০ অক্টোবর (হি.স.) : অসম প্ৰদেশ কংগ্রেস কমিটির উপ-কার্যনির্বাহী সভাপতি তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা করেছেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী পীযূষ হাজরিকা।

গুয়াহাটিতে কামরূপ মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে কমলাক্ষ দে পুরকায়স্থের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা করেছেন রাজ্যের মন্ত্রী পীযূষ। মামলাটি ৬৩৪/২০২৩ নম্বরে রুজু করা হয়েছে। মামলায় কমলাক্ষ দে পুরকায়স্থ তাঁর সম্পর্কে বহু আপত্তিজনক মন্তব্য করেছেন বলে অভিযোগ লিপিবদ্ধ করেছেন মন্ত্ৰী রাজ্যের জলসম্পদ, তথ্য ও জনসংযোগ, সামাজিক ন্যায় দফতর এবং সংসদীয় পরিক্রমা মন্ত্রী পীযূষ হাজরিকা।

প্রসঙ্গত, সম্প্ৰতি সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মন্ত্রী পীযূষ হাজরিকা প্রদেশ কংগ্রেস নেতা তথা বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের কোনও এক মন্তব্যের নিন্দা করে বলেছিলেন, ‘তাঁর (কমলাক্ষ) বিরুদ্ধে যদি মুখ খুলি তা-হলে তাঁকে মানুষ ঘৃণা করবেন৷’ বলেছিলেন, ‘আমি কমলাক্ষ দে পুরকায়স্থ সম্পর্কে অনেক কথা বলতে চাই। তাঁর খুব খারাপ অতীত আছে। এমন এক ঘটনায় তাঁকে অভিযুক্ত করা হয়েছিল, সে সম্পর্কে আমি যদি এক শব্দ বলি তা-হলে সবাই তাঁর ওপর বিরক্ত হবেন, ঘৃণা করবেন তাঁকে।’

এর পর কমলাক্ষ দে পুরকায়স্থ মন্ত্রী পীযূষ হাজরিকাকে কটাক্ষ করতে গিয়ে বলেছিলেন, হিমন্তবিশ্ব শর্মা যতদিন মুখ্যমন্ত্রী থাকবেন, ততদিন রাজ্যে ‘সিন্ডিকেট রাজ’ অব্যাহত থাকবে। এছাড়া আরও কিছু আপত্তিজনক মন্তব্য করেছেন বলে কমলাক্ষ দে পুরকায়স্থের বিরুদ্ধে অভিযোগ করেছেন মন্ত্রী পীযূষ হাজরিকা।

Releated Posts

সেলা টানেল তাওয়াংয়ের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে, উত্তর-পূর্বের পরিকাঠামো বিপ্লবের প্রতীক: চৌনা মেইন

ইটানগর, ২০ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের সেলা টানেল তাওয়াংয়ের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। সারা বছর যোগাযোগের…

ByByNews Desk Jun 20, 2026

সুযোগ ও সংযোগের প্রবেশদ্বার হিসেবে উঠে আসছে উত্তর-পূর্বাঞ্চল, ১২ বছরে উন্নয়নের নতুন দিগন্ত

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): গত ১২ বছরে ধারাবাহিক ও লক্ষ্যভিত্তিক উন্নয়নমূলক উদ্যোগের ফলে উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের চিত্র আমূল…

ByByNews Desk Jun 20, 2026

বিদ্যুৎ পরিকাঠামো সম্প্রসারণে জোর, শক্তি উদ্বৃত্ত রাজ্য গড়ার লক্ষ্যে অসম: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৯ জুন (আইএএনএস) : অসমকে শক্তি উদ্বৃত্ত রাজ্যে পরিণত করতে বিদ্যুৎ ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি সঞ্চালন ও…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

অসমে জাপানি এনকেফালাইটিসে ৭ জনের মৃত্যু, নজরদারি জোরদার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস) : অসমে চলতি বছরে এখন পর্যন্ত জাপানি এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে এবং…

ByBySandeep Biswas Jun 18, 2026
Scroll to Top