News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অমৃত কলস যাত্ৰায় অংশগ্রহণ করায় দল থেকে বহিষ্কৃত গোয়ালপাড়া জেলার দুই কংগ্ৰেস নেতা
Image

অমৃত কলস যাত্ৰায় অংশগ্রহণ করায় দল থেকে বহিষ্কৃত গোয়ালপাড়া জেলার দুই কংগ্ৰেস নেতা


গোয়ালপাড়া (অসম), ১০ অক্টোবর (হি.স.) : অমৃত কলস যাত্ৰায় অংশগ্রহণ করার অপরাধে অসম প্ৰদেশ কংগ্ৰেস কমিটির সভাপতি দল থেকে বহিষ্কার করেছেন দুই কংগ্ৰেস নেতাকে। বহিষ্কৃত করা হয়েছে গোয়ালপাড়া জেলা জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী আফ্ৰুজা বেগম এবং মাটিয়া ব্লক কংগ্রেস সভাপতি আইনাল হক চৌধুরীকে।

আজ মঙ্গলবার গুয়াহাটিতে অসম প্ৰদেশ কংগ্ৰেসের সদর দফতর থেকে এক বিজ্ঞপ্তি জারি করে গোয়ালপাড়া জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী আফ্ৰুজা বেগম এবং মাটিয়া ব্লক কংগ্রেস সভাপতি আইনাল হক চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়েছে। এই বিজ্ঞপ্তিতে প্রদেশ কংগ্রেস বলেছে, যখন অসমের মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা কংগ্ৰেসের সর্বভারতীয় নেত্ৰী সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে কটূ মন্তব্য করছেন, বিজেপি নেতারা কংগ্ৰেস সাংসদ রাহুল গান্ধীর ফটো বিকৃত করে তাঁকে রাবণের অবতার বলে প্ৰচার করছেন, তখন এই দুই নেতা বিজেপি সরকারের পৃষ্ঠপোষকতায় চলমান জনসংযোগ কর্মসূচিত যোগদান করে দলের ক্ষতি করেছেন।
এছাড়া তাঁদের এই কাণ্ডে দলের অন্য কৰ্মীদের মোহ ভঙ্গ করেছে। তাই অসম প্ৰদেশ কংগ্ৰেস কমিটির সভাপতি ভূপেন বরার নিৰ্দেশে আফ্ৰুজা বেগম এবং আইনাল হক চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

Releated Posts

জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকীতে সোনাপুরে ভক্তদের ভিড়, উঠল ন্যায়বিচারের দাবি

গুয়াহাটি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের জনপ্রিয় সংগীতশিল্পী ও সাংস্কৃতিক আইকন জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সোনাপুরের জুবিন…

ByByNews Desk Sep 19, 2026

নাগাল্যান্ডের পড়ুয়াদের ১০ দিনের ‘সীমা দর্শন’ সফর, উদ্যোগ অসম রাইফেলসের

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নাগাল্যান্ডের একদল পড়ুয়া ১০ দিনের ‘সীমা দর্শন সফরে’ রওনা হয়েছে। সেনাবাহিনীর স্পিয়ার কোরের অধীন…

ByByNews Desk Sep 19, 2026

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top