News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • সিকিমে নিখোঁজ অসমের সেনা জওয়ানের মৃতদেহ উদ্ধার, রবিবার বিকালে বাকসার স্বগৃহে আসবে মরদেহ
Image

সিকিমে নিখোঁজ অসমের সেনা জওয়ানের মৃতদেহ উদ্ধার, রবিবার বিকালে বাকসার স্বগৃহে আসবে মরদেহ

বাকসা (অসম), ৮ অক্টোবর (হি.স.) : সিকিমের প্রলয়ঙ্করী বন্যায় নিখোঁজ অসমের সেনা জওয়ান মিঠু কলিতার মৃতদেহ উদ্ধার হয়েছে। আজ রবিবার বিকালে বাকসা জেলার অন্তর্গত আনন্দবাজারের হাটখোলায় স্বগৃহে নিয়ে আসা হবে তাঁর মরদেহ।

নিউ জলপাইগুড়ির একটি হাসপাতালের মৰ্গে গতকাল তাঁর পরিবারের লোকজন মৃতদেহটি মিঠু কলিতার বলে মৃতদেহ শনাক্ত করেছেন৷ গত ৫ অক্টোবর সিকিমে প্রলয়ঙ্করী বন্যায় নিখোঁজ হয়েছিলেন সেনা জওয়ান মিঠু৷ গতকাল সিকিমের লিংহেমতার এলাকা থেকে মিঠুকে উদ্ধার করা হয়েছিল। আজ বিকালে আনন্দবাজারের বাসগৃহে নিয়ে আসা হবে কফিনবন্দি মিঠু কলিতার মৃতদেহ। এখানে সম্পূৰ্ণ সামরিক মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

এদিকে মিঠু কলিতার মৃত্যুতে তাঁর বাড়ি তো বটেই, গোটা হাটখোলায় শোকাকুল পরিবেশ বিরাজ করছে।

প্ৰসঙ্গত, ভারতীয় সেনাবাহিনীর জওয়ান মিঠু কলিতা আলিপুরদুয়ারে নিয়োজিত ছিলেন।। বিভাগীয় নিৰ্দেশে বন্যার্তদের ত্রাণ ও উদ্ধারে তিনি বন্যা কবলিত সিকিমে গিয়েছিলেন। কিন্তু সিকিমের দুৰ্যোগে প্ৰাণ হারাতে হয়েছে তাঁকে। প্ৰলয়ঙ্করী বন্যার পর থেকে তাঁর সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top