News Flash

Image

পরকীয়ার জেরে স্বামীর হাতে আহত স্ত্রী

আগরতলা, ৬ অক্টোবর : পরকীয়ার কারণে প্রতিনিয়ত স্ত্রীর উপর শারীরিক ও মানসিক অত্যাচার করে স্বামী। এমনটা অভিযোগ করেন স্ত্রী সুমনা আক্তার তার স্বামী সাব্বির আহমেদ এর বিরুদ্ধে যাত্রাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, আজ থেকে চার বছর আগে সোনামুড়া থানা দিন কলম ক্ষেত মুড়াপাড়া দেলোয়ার হোসেনের মেয়ে, সুমনা আক্তার প্রেম করে বিয়ে করেন যাত্রাপুর থানাধীন জাহাঙ্গীর হোসেনের ছেলে সাব্বির আহমেদের সঙ্গে। দীর্ঘ বছর উপরে স্বামী-স্ত্রীর মধ্যে কোন সমস্যা দেখা যায় নি। এর মধ্যে তাদের দুটি ছেলে সন্তান রয়েছে। কিন্তু গত ২ মাস ধরে সাব্বির আহমেদ বিলোনিয়ার এক মেয়ের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। আর এরপর থেকে স্বামী সাব্বির আহমেদ তার স্ত্রী সুমনা আক্তার উপর কখনো শারীরিক আবার কখনো মানসিক ভাবে অত্যাচার শুরু করে। কিন্তু গতকাল রাত্রে স্বামী সাব্বির আহমেদ তার স্ত্রী সুমনা আক্তার উপর প্রচন্ড মারধর করে। স্বামীর এত অত্যাচার সহ্য করেও, স্ত্রী সুমনা আক্তার তার বাপের বাড়ি সেই বিষয় জানায় নি। কিন্তু গতকাল রাত্রে সাব্বির আহমেদ সুমানা উপর যে, আক্রমণ করেছে স্ত্রী সুমনা আক্তার সহ্য না করতে পেরে তার বাবা এবং তার মাকে খবর দেয়। এই খবর পেয়ে সুমন আক্তারের বাবা দেলোয়ার হোসেন এবং তার মামা সুমনা আক্তারের স্বামীর রাঙামুড়া গিয়েছেন।

সেখানে গিয়ে দেখতে পেয়েছেন সুমনা আক্তার ঘরের ভিতরে আহত অবস্থা পরে রয়েছেন। যাত্রাপুর থানা পুলিশের সহযোগিতা সুমনা আক্তার কে সেখান থেকে উদ্ধার করে কলম ক্ষেত তাদের বাড়িতে নিয়ে আসে এবং , মেলাঘর হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। বর্তমানে সুমনা আক্তার মেলাঘর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top