News Flash

Image

সিকিমে হড়পা বানে মৃত্যু বেড়ে ২১, এখনও খোঁজ নেই কমপক্ষে ১১৮ জনের

গ্যাংটক, ৬ অক্টোবর (হি.স.): সিকিমে প্রাকৃতিক দুর্যোগের বলি হয়েছেন ২১ জন। মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানের পর ৪৮ ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত, এখনও ১১৮ জনের কোনও খোঁজ পাওয়া যায়নি। সিকিম সরকারের পক্ষ থেকে শুক্রবার সকালে জানানো হয়েছে, আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২১-এ পৌঁছেছে। খোঁজ পাওয়া যায়নি ১১৮ জনকে, তাঁদের খোঁজে সেনাবাহিনী ও অন্যান্য উদ্ধারকারী দল তল্লাশি অভিযান জারি রেখেছে।

মেঘভাঙা বৃষ্টি এবং দক্ষিণ লোনাক লেক উপচে বিপুল জলের স্রোতে বিপর্যস্ত হয়ে পড়ে সিকিম। বুধবার গোটা দিন জুড়ে সিকিম ও পশ্চিমবঙ্গের পাহাড়ে ধ্বংসলীলা চালিয়েছে তিস্তা। নদীর ঘোলা জলের ঘূর্ণিতে ভেসে আসছে একের পর এক দেহ। শুক্রবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২১-এ পৌঁছেছে। তাঁদের মধ্যে ছ’জনের দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। তাঁদের মধ্যে চার জন সেনা জওয়ান আর বাকি দু’জন সাধারণ মানুষ।

Releated Posts

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026
Scroll to Top