News Flash

  • Home
  • দিনের খবর
  • বুলন্দশহরে গদি তৈরির কারখানায় ভয়াবহ আগুন, ক্ষয়ক্ষতির পরিমান প্রচুর
Image

বুলন্দশহরে গদি তৈরির কারখানায় ভয়াবহ আগুন, ক্ষয়ক্ষতির পরিমান প্রচুর

বুলন্দশহর, ১১ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের বুলন্দশহর জেলায় ভয়াবহ আগুন লাগল একটি গদির কারখানায়। বুধবার গভীর রাতে বুলন্দশহর জেলার সিকান্দ্রাবাদ শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত ওই গদির কারখানায় আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। দমকল পৌঁছনোর আগেই ভয়াবহ রূপ নেয় আগুন, কারখানায় থাকা সবকিছু পুড়ে যায়। পরে দমকলের দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বুলন্দশহর দমকল দফতরের প্রধান দমকল অফিসার প্রমোদ শর্মা বলেছেন, “আমরা বুধবার রাত ১০.২৭ মিনিটে আগুন লাগার খবর পাই। দমকলের একটি ইউনিট সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায়। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, কিন্তু কারণ এখনও অজানা।” এই অগ্নিকাণ্ডে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

Releated Posts

অমৃতসরে তিন দুষ্কৃতীর গুলিতে জখম রেল পুলিশের এএসআই, পাঞ্জাবের আইনশৃঙ্খলা নিয়ে মান সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): পাঞ্জাবের অমৃতসরে বাড়ি ফেরার পথে তিন অজ্ঞাতপরিচয় বাইক আরোহীর গুলিতে জখম হলেন রাজ্য পুলিশের…

ByByNews Desk Oct 5, 2026

মহারাষ্ট্রে বিধান পরিষদ নির্বাচনে তিন প্রার্থী ঘোষণা বিজেপির

মুম্বই, ৪ অক্টোবর (আইএএনএস): মহারাষ্ট্রে আসন্ন বিধান পরিষদ নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা আরও বাড়ল। রবিবার তিনটি গুরুত্বপূর্ণ আসনের…

ByByNews Desk Oct 4, 2026

কোচবিহারে সিপিএমের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে প্রতিবাদ মিছিলের পর পশ্চিমবঙ্গের কোচবিহারে দলীয়…

ByByNews Desk Oct 4, 2026

কলকাতার পাঁচতারা হোটেলে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৫৬ বছরের ব্যক্তি

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): কলকাতার একটি পাঁচতারা হোটেলের লবিতে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top