News Flash

  • Home
  • ত্রিপুরা
  •  হিট অ্যান্ড রান বাতিলের দাবীতে বিক্ষোভে সামিল সিআইটিইউ
Image

 হিট অ্যান্ড রান বাতিলের দাবীতে বিক্ষোভে সামিল সিআইটিইউ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি : ফের হিট অ্যান্ড রান বাতিলের দাবীতে রাজপথে বিক্ষোভে সামিল হল সিআইটিইউ। বুধবার বিক্ষোভ মিছিলটি অফিসলেনস্থিত সিআইটিইউ এর সদর কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় এসে এক পথ সভায় মিলিত হয়েছে।

এদিনের এই বিক্ষোভ মিছিল থেকে সিআইটিইউ নেতৃত্ব মানিক দে বলেছেন, দেশব্যাপী এই আইনের মাধ্যমে পরিবহন শ্রমিকদের উপর অত্যাচার সংগঠিত করা হচ্ছে। সিআইটিইউ এই তীব্র বিরোধিতা করছেন বলে জানিয়েছেন তিনি। মানিক দে আরও বলেন, এই দেশের অধিকাংশ মানুষ পন্য ও যাত্রী পরিবহনের জন্য সড়কপথের উপর নির্ভরশীল। তাই এই অবস্থায় বিভিন্ন কারণে পথ দুর্ঘটনা ঘটতে পারে। তিনি আরো বলেন, পথ দুর্ঘটনা ঘটুক এটা কেউ চায় না। তবে বিভিন্ন অনুকূল পরিস্থিতির কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। রাস্তার ভগ্নদশা, পথচারীর কারণে বা যানবাহনে হঠাৎ কোনো ত্রুটি দেখা দিলেও দুর্ঘটনা ঘটতে পারে। এই অবস্থায় চালকের উপর এই নতুন আইন চাপিয়ে দিতে তাদের উপর এটি অত্যাচার ছাড়া আর কিছুই নয় বলে দাবী করেছেন সিআইটিইউ নেতৃত্ব।

Releated Posts

আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও মনীষা দাসের মৃত্যুর ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে সরব প্রদেশ কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,২১ জুন: রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, পুলিশ প্রশাসনের ভূমিকা এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজের ছাত্রী মনীষা দাসের রহস্যজনক…

ByByReshmi Debnath Jun 21, 2026

কড়া নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষা

আগরতলা, ২১ জুন: কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে রবিবার রাজ্যের ১০টি পরীক্ষাকেন্দ্রে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো নিট (ইউজি) ২০২৬-এর…

ByByReshmi Debnath Jun 21, 2026

গর্জি এলাকায় অটো ও ট্রিপারের মুখোমুখি সংঘর্ষ, একই পরিবারের শিশুসহ ৬ জন আহত

উদয়পুর, ২২ জুন: গোমতী জেলার উদয়পুর মহকুমার গর্জি এলাকায় জাতীয় সড়কে অটো ও ট্রিপার গাড়ির মুখোমুখি সংঘর্ষে একই…

ByByReshmi Debnath Jun 21, 2026

প্রবীণ জনজাতি নেতা প্রাক্তন বিধায়ক নিরাজয় ত্রিপুরার প্রয়াণ, শোক

আগরতলা, ২১ জুন: ত্রিপুরার প্রখ্যাত জনজাতি নেতা এবং সিপিআই(এম)-এর প্রবীণ রাজনীতিবিদ তথা প্রাক্তন বিধায়ক নিরাজয় ত্রিপুরা আর নেই।…

ByByReshmi Debnath Jun 21, 2026
Scroll to Top