News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যে ১৩০৫ জন চিকিৎসকের স্বল্পতা রয়েছে, বিধানসভায় প্রশ্নোত্তরে জানালেন মুখ্যমন্ত্রী
Image

রাজ্যে ১৩০৫ জন চিকিৎসকের স্বল্পতা রয়েছে, বিধানসভায় প্রশ্নোত্তরে জানালেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি : রাজ্যের হাসপাতালগুলিতে চিকিৎসক ও নার্সের যথেষ্ট ঘাটতি রয়েছে। চিকিৎসক নার্স ও টেকনিশিয়ানের অভাবে রাজ্যের হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবা বিঘ্নিত হচ্ছে। যে সংখ্যক চিকিৎসক নার্স ও টেকনিশিয়ান রয়েছেন তারা সাধ্যমত চেষ্টা চালিয়ে চিকিৎসা পরিষেবা বহাল রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিধানসভা অধিবেশনে বিষয়টি উত্থাপিত হয়েছে।

বিধানসভা অধিবেশন সূত্রে জানা গেছে, রাজ্যে চিকিৎসকের বড় ঘাটতি রয়েছে। এ বিষয়টি বিধানসভা অধিবেশনে  গুরুত্ব পেয়েছে। বর্তমানে ১,০৩৫ জন চিকিৎসক স্বল্পতা রয়েছে বলে বিধায়ক নির্মল বিশ্বাসের প্রশ্নোত্তরে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

প্রশ্নটি ছিল ত্রিপুরার সরকারি হাসপাতালগুলিতে বর্তমানে কতজন চিকিৎসক কর্মরত আছেন? উত্তরে জানানো হয়েছে, রাজ্য সরকারি হাসপাতালগুলিতে স্বাস্থ্য দপ্তরের অধীনে বর্তমানে ১ হাজার ১৫৬ জন চিকিৎসক কর্মরত আছেন।

এর মধ্যে এলোপ্যাথিক মেডিকেল অফিসার আছেন ১০৩১ জন, ডেন্টাল মেডিকেল অফিসার রয়েছেন ৮১ জন, হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার রয়েছেন ১২ জন, আয়ুর্বেদিক মেডিকেল অফিসার রয়েছেন ২৯ জন, সুপার স্পেশালিস্ট ডক্টর সি টি ভি এস, এজিএমসি এবং জিবি হাসপাতালে রয়েছেন দুজন এবং হোমিও ফিজিটিশান একজন।

জনসংখ্যার আনুপাতিক হার অনুযায়ী কতজন ডাক্তার থাকা প্রয়োজন এ বিষয়টি তোলা হয়েছে। প্রতি এক হাজার জনসংখ্যায় একজন চিকিৎসক থাকা প্রয়োজন বলে উত্তরে জানানো হয়েছে। বর্তমানে কতজন চিকিৎসকের স্বল্পতা রয়েছে? এ প্রশ্নোত্তরে জানানো হয় সরকার অনুমোদিত পদের সংখ্যা অনুযায়ী রাজ্যের বর্তমানে ১৩০৫ জন চিকিৎসকের স্বল্পতা রয়েছে।

Releated Posts

বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে সোনা নিয়ে যাওয়ার অভিযোগ, মামলা গ্রহণের নির্দেশ হাইকোর্টের

আগরতলা, ১৮ আগস্ট:বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে দায়ের করা রিট মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল ত্রিপুরা হাইকোর্টের…

ByByReshmi Debnath Aug 18, 2026

নাবালককে বাইক চালাতে দেওয়ায় অভিভাবকের ২৫ হাজার টাকা জরিমানা

আগরতলা, ১৮ আগস্ট:নাবালক ছেলেকে মোটরসাইকেল চালাতে দেওয়ার অভিযোগে তার অভিভাবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে ২৫ হাজার টাকা জরিমানা…

ByByReshmi Debnath Aug 18, 2026

রানীবাড়ী চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ, ম্যানেজারের পদত্যাগের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: দীর্ঘদিন ধরে কাজ করে গেলেও প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন রানীবাড়ী…

ByByReshmi Debnath Aug 18, 2026

সীমান্তে গাঁজা পাচারের অভিযোগে তিন যুবক আটক, কৈলাসহর থানার হেফাজতে

কৈলাসহর, ১৮ আগস্ট: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে গাঁজা পাচারের অভিযোগে তিন যুবককে আটক করেছে বিএসএফ। পরে তাদের কৈলাসহর…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top