News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • রাম-লক্ষ্মণ-হনুমান সে‌জে পাথারকা‌ন্দির ঘ‌রে ঘ‌রে রামমন্দির প্রতিষ্ঠার নিমন্ত্রণপত্র ও অক্ষয় হলুদ চাল বিতরণ
Image

রাম-লক্ষ্মণ-হনুমান সে‌জে পাথারকা‌ন্দির ঘ‌রে ঘ‌রে রামমন্দির প্রতিষ্ঠার নিমন্ত্রণপত্র ও অক্ষয় হলুদ চাল বিতরণ

পাথারকা‌ন্দি (অসম), ৭ জানুয়ারি (হি.স.) : সনাতনী‌দের দীর্ঘদি‌নের স্বপ্ন স্বার্থক হ‌ওয়ার প‌থে রামম‌ন্দির। নানা ঘাত প্রতিঘা‌তের পর আগামী ২২ জানুয়া‌রি অযোধ্যায় নবনি‌র্মিত রামম‌ন্দি‌রে রামলালার প্রাণপ্রতিষ্ঠা ম‌হোৎসব অনু‌ষ্ঠিত হ‌বে। এ নি‌য়ে দেশজু‌ড়ে খু‌শির জোয়ার বইছে। চল‌ছে জোরদার প্রস্তু‌তি। মূল উৎস‌বে সবাইকে যোগদান এবং নিজেদের বা‌ড়ি‌তে এদিন পূজার্চনা, সন্ধ্যায় প্ৰদীপ প্ৰজ্বলন সহ অকাল দেওয়ালি পাল‌নের জন্য‌ সকল সনাতনী‌দের আবেদন জানাচ্ছেন বি‌ভিন্ন হিন্দু সংগঠনের কর্মকর্তারা।

এ ব্যাপারে গত কয়েেক দিন ধ‌রে পাথারকা‌ন্দি শহর, বি‌ভিন্ন গ্রাম, চা বাগান এলাকায় রামলালা তীর্থ নারায়ণপুর গ্রাম স‌মিতির উদ্যোগে জীবন্ত রাম, লক্ষ্মণ ও হনুমানের সাজে সজ্জিত হয়ে জয় শ্রীরাম ধ্ব‌নি সহ নগরকীর্তনের ম‌ধ্য দি‌য়ে বা‌ড়ি বা‌ড়ি গিয়ে হলুদ রঙের অক্ষয় (প্ৰসাদি) চাল, নিমন্ত্রণপত্র এবং নবনি‌র্মিত রামমন্দিরের ছ‌বি বিতরণ করা হ‌চ্ছে। এতে গোটা পাথারকান্দি জু‌ড়ে উৎসবমুখর প‌রি‌বেশ বিরাজ কর‌ছে।

Releated Posts

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top