News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জনাকয়েক সদস্যকে নিয়ে ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় সমিতির রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত
Image

জনাকয়েক সদস্যকে নিয়ে ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় সমিতির রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারি : বাম আমলের দাপটে কর্মচারী সংগঠন সমন্বয় সমিতি এখন অস্তিত্ব সংকটে ভুগছে। হাতে গোনা কিছু সংখ্যক কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের নিয়ে দুদিন ব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বামপন্থী কর্মচারী সংগঠন ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় সমিতির। জনসংখ্যা প্রত্যক্ষ করে হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন অনেকেই।

কর্মচারী সংগঠনকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার নেতৃত্বের অভাব এবং একাংশের কর্মচারীর বদলি হওয়ার আশঙ্কার কারণেই সম্মেলনে উপস্থিতির হার খুবই নগণ্য বলে প্রাথমিকভাবে জানিয়েছেন নেতৃত্বরা। অনেকেই পরিস্থিতি বিবেচনা করে বামপন্থী মনোভাবাপন্ন হওয়া সত্ত্বেও কর্ম সংগঠনের এই সম্মেলনে উপস্থিত হননি বলে মনে করা হচ্ছে।

আজ একপ্রকার জনা কয়েক কর্মীদের নিয়ে ‘লুন্ঠিত অধিকার ও গনতন্ত্র পুনরুদ্ধারের লড়াই তীব্র কর’ এই শ্লোগানকে সামনে রেখে ১৪ তম ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন করেছেন সংগঠনের নেতৃত্বরা।  আগরতলা টাউন হলে আয়োজিত এই সম্মেলন চলবে দুদিন। সম্মেলন উপলক্ষে শনিবার আগরতলা টাউন হলে আয়োজিত হয়েছে প্রকাশ্য সমাবেশ। সমাবেশে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, অল ইন্ডিয়া স্টেট গভর্মেন্ট এমপ্লই ফেডারেশনের সাধারণ সম্পাদক এস শ্রী কুমার। তিনি অবশ্য কর্মচারী সংগঠনকে সঠিক নেতৃত্বের মাধ্যমে শক্তিশালী করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন।

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top