News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে বিএসএফের গাড়িতে হামলার ঘটনায় অভিযুক্ত রবিউল হোসেন গ্রেফতার
Image

বিশালগড়ে বিএসএফের গাড়িতে হামলার ঘটনায় অভিযুক্ত রবিউল হোসেন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৮ ডিসেম্বর: গত নভেম্বর মাসে বিশালগড়ে বিএসএফের একটি গাড়ির উপর হামলার ঘটনায় জড়িত আরও একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে বিশালগড় থানার পুলিশ। ধৃতের নাম রবিউল হোসেন। তার বাড়ি বিশালগড় থানা এলাকার দুর্গানগর এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকেই রবিউল হোসেন পলাতক ছিল। গোপন সূত্রে প্রাপ্ত সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে গতকাল গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে।

আজ ধৃতকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়। উল্লেখ্য, এই ঘটনায় এর আগেও একজন অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ।
পুলিশ আরও জানিয়েছে, এই হামলার ঘটনায় জড়িত আরও কয়েকজনের সন্ধানে তদন্ত চলছে এবং তাদের গ্রেফতারের জন্য তৎপরতা অব্যাহত রয়েছে। খুব শীঘ্রই বাকি অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।

Releated Posts

কর্তব্যে গাফিলতির অভিযোগ মান্দাই ব্লকের হারবাং পঞ্চায়েতে, কর্মদিবসেও পঞ্চায়েত বন্ধ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

আগরতলা, ১ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি ও দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ উঠেছে মান্দাই ব্লকের অধীন হারবাং পঞ্চায়েতের সচিব-সহ কর্মীদের…

ByByReshmi Debnath Sep 1, 2026

ছয় মাস ধরে পুষ্টির টাকা বকেয়া, নয়াপাড়া ১ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পরিষেবা নিয়ে অনিশ্চয়তা

আগরতলা, ১ সেপ্টেম্বর: শিশু, গর্ভবতী ও প্রসূতি মায়েদের পুষ্টিকর খাবার সরবরাহ নিয়ে নয়াপাড়া ১ নম্বর আইসিডিএস অঙ্গনওয়াড়ি কেন্দ্রে…

ByByReshmi Debnath Sep 1, 2026

রাবার বাগান ধ্বংস ও মারধরের অভিযোগ দুই দুষ্কৃতীর বিরুদ্ধে, পুলিশের নিষ্ক্রিয়তায় প্রাণনাশের শঙ্কায় ব্যবসায়ী

আগরতলা, ১ সেপ্টেম্বর: সীমান্তবর্তী কৈইয়াডেপা এলাকায় দুই দাগি অপরাধীর তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় এক রাবার বাগান মালিক।…

ByByReshmi Debnath Sep 1, 2026

জলের দাবিতে বালতি হাতে সড়ক অবরোধ মহিলাদের, ধজনগরে তীব্র ক্ষোভ

বিশালগড়, ১ সেপ্টেম্বর: পানীয় জলের তীব্র সংকটে অতিষ্ঠ হয়ে এবার রাস্তায় নেমে প্রতিবাদ জানালেন ধজনগর এলাকার মহিলারা। বালতি…

ByByReshmi Debnath Sep 1, 2026
Scroll to Top