News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কমিউনিস্টদের মধ্যে উন্নয়নের মানসিকতা ছিল না: সাংসদ বিপ্লব কুমার দেব
Image

কমিউনিস্টদের মধ্যে উন্নয়নের মানসিকতা ছিল না: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর:
ত্রিপুরায় ৩৫ বছর কমিউনিস্টরা শাসন করেছে। কিন্তু তাদের মধ্যে কখনোই উন্নয়নের মানসিকতা ছিল না। তারা শুধুমাত্র মিছিল-মিটিং নিয়ে চিন্তা করত। তাদের শাসনকালে রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ প্রান্তিক ক্লাবে প্রান্তিক উৎসবের উদ্বোধন করে তিনি এ কথা বলেন।

প্রান্তিক ক্লাব প্রাঙ্গণে আজ থেকে শুরু হয়েছে ঐতিহ্যবাহী প্রান্তিক উৎসব। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রান্তিক উৎসব কমিটির চেয়ারম্যান ডঃ প্রদীপ কুমার ভৌমিক, ক্লাবের সভাপতি অরিন্দম চক্রবর্তীসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, সমগ্র বিশ্বের মধ্যে ভারতের সংস্কৃতি সবচেয়ে বেশি প্রসিদ্ধ। কিন্তু তথাকথিত সেকুলার কমিউনিস্টরা এই সংস্কৃতিতে সবচেয়ে বেশি আঘাত করেছে। বিজেপি সরকার প্রতিষ্ঠার পর মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরকে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে, যার ফলে স্থানীয় মানুষ উপকৃত হয়েছে। আধ্যাত্মিক পর্যটন থেকে সর্বাধিক রোজগার আসতে পারে।

বিপ্লব কুমার দেব প্রস্তাবিত উদয়পুর মাতার বাড়ি থেকে ছবিমুড়া পর্যন্ত রোফওয়ে নির্মাণ পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, পর্যটকরা মাতার বাড়ি দেখার পর রোফওয়ের মাধ্যমে ছবিমুড়ায় যেতে পারবেন। এতে স্থানীয় মানুষের আয় বৃদ্ধি পাবে। পুরো প্রকল্প সম্পন্ন করতে প্রায় ৫০০ থেকে ৬০০ কোটি টাকা প্রয়োজন, যার জন্য কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করের নিকট দাবি জানানো হয়েছে।

সাংসদ আরও বলেন, এই ধরনের দূরদর্শী মানসিকতা কমিউনিস্টদের মধ্যে ছিল না। তারা দীর্ঘদিন শাসন করলেও ত্রিপুরার উন্নয়ন ও মানুষের কল্যাণকে কখনো গুরুত্ব দেয়নি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রান্তিক উৎসব উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাস্থ্য শিবির এবং সামাজিক কর্মকাণ্ডের আয়োজন করা হয়েছে। প্রতিবছর এ ধরনের ঐতিহ্যবাহী উৎসব প্রান্তিক ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উৎসবকে কেন্দ্র করে এলাকার সাধারণ জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Releated Posts

বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক, ভিলেজ কাউন্সিল নির্বাচনে জোট নিয়ে এক – দুদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত

আগরতলা, ২ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা বিজেপির অন্দরে তৎপরতা বাড়ল। আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি এবং…

ByByReshmi Debnath Sep 2, 2026

গণতন্ত্রকে লুণ্ঠন করা হচ্ছে: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরায় মানুষের গণতান্ত্রিক অধিকার ক্রমশ সংকুচিত করা হচ্ছে। একইসঙ্গে কৃষক, কৃষিশ্রমিক, যুবসমাজসহ সমাজের বিভিন্ন অংশের…

ByByTaniya Chakraborty Sep 1, 2026

ভিসি নির্বাচনে বাম ঐক্যেই ভরসা সিপিআই(এম)-এর, কংগ্রেসের সঙ্গে জোট নাকচ : জিতেন্দ্র

আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের…

ByByTaniya Chakraborty Sep 1, 2026

ত্রিপুরায় প্রশাসনিক স্তরে বড় রদবদল, একাধিক আইএএস ও টিসিএস আধিকারিকের দায়িত্বে পরিবর্তন

আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরা সরকারের প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল করা হয়েছে। একাধিক আইএএস ও টিসিএস আধিকারিকের দায়িত্বে পরিবর্তন…

ByByTaniya Chakraborty Sep 1, 2026
Scroll to Top