News Flash

  • Home
  • প্রধান খবর
  • কিছু রাজনৈতিক দল আরাভালি পর্বতমালার ওপর সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে: পরিবেশ মন্ত্রী
Image

কিছু রাজনৈতিক দল আরাভালি পর্বতমালার ওপর সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে: পরিবেশ মন্ত্রী

নয়াদিল্লী, ২৪ ডিসেম্বর: কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন, কিছু রাজনৈতিক দল, বিশেষত কংগ্রেস, আরাভালি পর্বতমালার ওপর সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে। তিনি অভিযোগ করেন যে, ওই দলগুলো সুপ্রিম কোর্টের রায়ের ভুল ব্যাখ্যা করছে এবং নিজেদের স্বার্থে এটি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আকাশবাণীকে দেয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী যাদব বলেন, জনগণ বিরোধী পক্ষের এই মিথ্যাচারে বিভ্রান্ত হবে না। তিনি স্পষ্ট করেন যে, সুপ্রিম কোর্টের রায়টি আরাভালি অঞ্চলে অবৈধ খনন বন্ধ করার বিষয়ে।

আরাভালি পর্বতমালার কৌশলগত গুরুত্ব সম্পর্কে কথা বলতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী যাদব জানান, এই এলাকা দেশের অর্থনৈতিক এবং শিল্পোন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের মূল উৎস। তিনি আরও জানান যে, মোদী সরকার আরাভালি অঞ্চলের সংরক্ষণের জন্য সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এর পাশাপাশি তিনি আরাভালি গ্রীন ওয়াল উদ্যোগের কথাও উল্লেখ করেন, যার আওতায় আরাভালি অঞ্চলের বাঞ্জার জমিতে ব্যাপকভাবে গাছ রোপণ করা হচ্ছে।

Releated Posts

কোরবায় পথকুকুরের হামলায় ৫ বছরের শিশুর মৃত্যু, বিশেষ অভিযান শুরু পুরসভার

কোরবা/রায়পুর, ১৭ জুলাই (আইএএনএস): ছত্তীসগঢ়ের কোরবা শহরের দাদর এলাকায় পথকুকুরের হামলায় ৫ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনার…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

বিধায়কদের স্বাক্ষর-বিতর্ক মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও এক মাসের অন্তর্বর্তী সুরক্ষা দিল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৭ জুলাই: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিধায়কদের স্বাক্ষর-বিভ্রাট সংক্রান্ত মামলায়…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

২০১৪-র আগে উপসাগরীয় যুদ্ধ হলে রেল পরিষেবা অচল হয়ে যেত: প্রধানমন্ত্রী মোদি

জিন্দ (হরিয়ানা), ১৭ জুলাই (আইএএনএস): ‘ডাবল ইঞ্জিন’ সরকারের কারণে হরিয়ানার জিন্দ ‘সুশাসনের মডেল’ হয়ে উঠেছে বলে দাবি করলেন…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

হাইড্রোজেন ট্রেন প্রযুক্তির মেধাস্বত্ব ভারতের হাতে, রপ্তানির নতুন সুযোগ তৈরি: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ জুলাই (আইএএনএস): দেশীয় প্রযুক্তিতে তৈরি হাইড্রোজেন ট্রেনের মেধাস্বত্ব (আইপি রাইটস) ভারতের কাছেই রয়েছে। এর ফলে ভবিষ্যতে…

ByByTaniya Chakraborty Jul 17, 2026
Scroll to Top