News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াই মহাদেবটিলায় গভীর রাতে খড়ের স্তুপে আগুন
Image

খোয়াই মহাদেবটিলায় গভীর রাতে খড়ের স্তুপে আগুন

আগরতলা, ২৩ ডিসেম্বর : খোয়াই জেলার মহাদেবটিলা এলাকায় গভীররাতে খড়ের স্তুপে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কী কারণে এই আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে রঞ্জিত কুমার দাসের বাড়িতে জমা করে রাখা খড়ের স্তুপে আচমকা আগুন জ্বলে ওঠে। আগুনের তীব্রতা দেখে প্রতিবেশীরা ঘুম থেকে উঠে রঞ্জিত কুমার দাসকে ডেকে তোলেন। ঘুম ভেঙে তিনি দেখতে পান, তার বাড়িতে সঞ্চিত খড়ের স্তুপে আগুন লেগে ব্যাপকভাবে জ্বলছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত দলকল বিভাগে জানানো হয়। খবর পেয়ে দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডে আনুমানিক প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

যদিও আর্থিক ক্ষতির পরিমাণ তুলনামূলকভাবে কম, তবে রঞ্জিত কুমার দাস জানিয়েছেন, ওই খড়ই ছিল তার গবাদি পশুর প্রধান খাদ্যের উৎস। খড় সম্পূর্ণভাবে পুড়ে যাওয়ায় এখন পশুখাদ্যের ব্যবস্থা নিয়ে তিনি গভীর চিন্তায় রয়েছেন। এই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা।

Releated Posts

ঋষ্যমুখে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ মা ও ১৮ মাসের শিশুকন্যা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখে ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হলেন এক মা ও তাঁর…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

ডায়ালাইসিস বেডে রোগী, বিদ্যুৎহীন ইউনিট, ধর্মনগর জেলা হাসপাতালে ব্যাকআপ নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২ সেপ্টেম্বর: একদিকে ডায়ালাইসিস বেডে শুয়ে রোগী, অন্যদিকে বিদ্যুৎহীন ইউনিট। জীবনরক্ষাকারী চিকিৎসা পরিষেবার মাঝেই ঘণ্টার…

ByByTaniya Chakraborty Sep 2, 2026

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ের  বিজেপি নেতৃত্বদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে মন্ত্রী সুশান্ত

আগরতলা, ২ সেপ্টেম্বর: এডিসি এলাকায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদারে খোয়াই জেলার নেতৃত্ববৃন্দকে নিয়ে…

ByByReshmi Debnath Sep 2, 2026

বিশুদ্ধ পানীয় জলের দাবিতে ধর্মনগরে যুব কংগ্রেসের ডেপুটেশন, সাময়িক পথ অবরোধ

ধর্মনগর, ২ সেপ্টেম্বর: ধর্মনগর বিধানসভা এলাকার বিভিন্ন স্থানে পানীয় জলের সংকট, অনিয়মিত সরবরাহ ও নিম্নমানের জল সরবরাহের অভিযোগ…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top