News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গাড়ির ধাক্কায় পিষে মর্মান্তিক মৃত্যু দুই সন্তানের পিতার
Image

গাড়ির ধাক্কায় পিষে মর্মান্তিক মৃত্যু দুই সন্তানের পিতার

আগরতলা, ১৯ ডিসেম্বর: দুটি গাড়ির ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যবসায়ী। মৃতের নাম লিটন পাল ওরফে সমীরণ পাল। তিনি দুই সন্তানের বাবা এবং পাবিয়াছড়া বাজারের পরিচিত কাপড় ব্যবসায়ী। তার বাড়ি কুমারঘাট নতুন বাজার এলাকায়।

ঘটনার বিবরণে জানা গেছে, এদিন লিটন পাল বাইক নিয়ে বেতছড়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তখনই দুপুর প্রায় ১২ টা নাগাদ রাস্তায় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি তার বাইকে সজোরে ধাক্কা মেরে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ধাক্কার ফলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। ঠিক সেই সময় পেছন দিক থেকে আসা আরেকটি গাড়ির চাকার নিচে চাপা পড়েন তিনি। ঘটনায় রাস্তাতেই গুরুতরভাবে গাড়ির নিচে পিষে যান তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয়দের তৎপরতায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় জড়িত দুটি গাড়ির মধ্যে একটি গাড়িকে আটক করা সম্ভব হয়েছে। অন্য গাড়িটির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট:মানুষের জীবনে চোখের গুরুত্ব অপরিসীম। সাধারণ সমস্যা থেকে শুরু করে জটিল ও বিশেষায়িত চক্ষুরোগের…

ByByReshmi Debnath Aug 14, 2026

বেঙ্গালুরু থেকে নিখোঁজ নাবালিকাকে উদ্ধার, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১৪ আগস্ট: সাব্রুম থেকে নিখোঁজ হওয়া এক নাবালিকাকে বেঙ্গালুরু থেকে নিরাপদে উদ্ধার করে ত্রিপুরায় ফিরিয়ে আনল…

ByByReshmi Debnath Aug 14, 2026

বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে বিলোনিয়ায় পালিত ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’ সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৪ আগস্ট: দেশভাগের বেদনাদায়ক ইতিহাস ও সেই সময়ের ভয়াবহতা স্মরণ করে শুক্রবার বিলোনিয়ার শচীনদেব বর্মন অডিটোরিয়ামে…

ByByReshmi Debnath Aug 14, 2026

আমবাসা মোটরস্ট্যান্ডে পতাকা লাগানোকে ঘিরে উত্তেজনা, যানচালকদের বাধায় পিছু হটল তিপ্রা মথা

আমবাসা, ১৪ আগস্ট:  আমবাসা মোটরস্ট্যান্ডে পতাকা লাগানোকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনা ছড়াল। তিপ্রা মথার কয়েকজন কর্মী মোটরস্ট্যান্ডে গিয়ে…

ByByReshmi Debnath Aug 14, 2026
Scroll to Top